আমরা ইংরেজিতে কথা বলতে শিখতে চাই। কারণ ইংরেজি বলতে পারাটা একটা বিশেষ দক্ষতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দেশে-বিদেশে ইংরেজি বলার প্রয়োজন রয়েছে। ইংরেজিতে যিনি দক্ষ তিনি তার ক্যারিয়ার গঠনে অনেকের চেয়ে বেশি এগিয়ে রয়েছেন। তাই আমরা আজ ইংরেজি স্পোকেনের দক্ষতা অর্জনের জন্য এখানে কিছু টিপস তুলে ধরব।
ক) মনের মধ্যে সাহস তৈরি করুন:
আপনার মধ্যে ইংরেজি বলার ইচ্ছাশক্তি প্রবলভাবে গড়ে তুলুন। মনে করুন ইংরেজি বলা আপনার একটি মেডিসিন। এটা ছাড়া আপনি সুন্দর ও সুস্থ থাকতে পারবেন না। এটাকে আপনার জীবনের একটি অপরিহার্য উপাদান হিসেবে ভাবতে শুরু করুন। ইংরেজি বলতে না পারাটাকে বিরাট অভাব হিসেবে দেখুন। আর এ অভাব আপনাকেই নিজের ভালোর জন্য দূর করতে হবে। এবার সাহস ধারণ করুন। আপনার যে word গুলো সম্বল হিসেবে আছে তা দিয়েই শুরু করুন। কখনো মোটেও ভাববেন না যে আপনি ইংরেজি কম জানেন। আপনার ইংরেজি বলার ধরন দেখে অন্যজন হাসুক, দাঁত খিল খিল করুক, বাঁকা চোখে তাকিয়ে থাকুক, তা আপনি আমলেই নিবেন না। কারণ কোনো একটি Interview বোর্ডে ইংরেজি বলার প্রয়োজন পড়লে আপনাকেই বলতে হবে, কেউ এসে আপনার বদলে বলে দেবে না। আর ইংরেজি বলার কারণে আপনার ভালো একটা চাকরি হলে আপনার সম্মানই বাড়বে।
খ) ভুলকে পরোয়া করবেন না
ইংরেজি কথোপকথনের শুরুতে প্রচুর পরিমাণে ভুল হবে। ভুলের ভয়ে চর্চা বন্ধ করবেন না। ভুলে সংশোধন করার চেষ্টা করুন। কিন্তু ভুল হয় বলে কথোপকথনে ছাড়বেন না।
গ) শুরুতে গ্রামার নিয়ে চিন্তিত হবেন না
কথোপকথনের শুরুতে গ্রামারের ব্যবহার নিয়ে চিন্তিত হবেন না। শুধু শব্দ নিজের মতো করে জোড়া লাগিয়ে বলতে থাকুন। ধীরে ধীরে গ্রামার সঠিক পর্যায়ে চলে আসবে।
ঘ) প্রচুর শব্দ পড়ুন:
প্রচুর ইংরেজি শব্দ পড়ুন। শব্দগুলো প্রথমে দৃশ্যমান ব্যক্তি বা বস্তুর সাথে মিলান। শব্দ Abstract Noun হলে মনের মধ্যে তার ব্যাখ্যা ধারণ করুন। জটিল শব্দগুলো একটি নোট খাতায় লিখুন এবং সময় ও সুযোগে পড়তে থাকুন। কথা বলার সময় নতুন শেখা শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করুন।
ঙ) নিয়মিত ইংরেজি শোনার অভ্যাস করুন
এখন ইংরেজি শোনার সুযোগ অবারিত। ইউটিউব, ফেসবুক লাইভ, টিভি,রেডিও ইত্যাদি উৎস থেকে বুঝুন আর না বুঝুন শোনতে থাকুন। শোনতে বিরক্তি লাগলেও ওষুধ সেবন করছেন মনে করে শুনুন।
চ) নিয়মিত ইংরেজি পড়ুন
বলার দক্ষতা অর্জনের জন্য পড়া ও শোনার বিকল্প নেই। ইংরেজিতে লেখা গল্প,ম্যাগাজিন, নিউজপেপার পড়ার অভ্যাস করুন।সব শব্দের অর্থ বুঝবেন না। বুঝার জন্য বিষয়বস্তুর আলোকে চিন্তা করুন। বলার সময় পড়ার উপাদান কাজে লাগান।
ছ) নিজের মাতৃভাষার যত্ন নিন
নিজের মাতৃভাষায় দক্ষতা আরো বাড়িয়ে নিন।যে তাঁর মাতৃভাষায় দক্ষ, সে অন্য ভাষাতেও দ্রুত দক্ষতা অর্জন করতে পারে।
নিজের ভুল ত্রুটি ইগনোর করে ইংরেজি বলার চেষ্টা করুন। সফলতা আসবেই। লেখা টি ভালো লাগলে শেয়ার করুন।

Thank you very much
ReplyDeleteThanks for your comment
Deletethnks from core of heart
ReplyDeleteThanks
DeleteThanks sir for your valuable information. Really it help us to improve
ReplyDeleteour Singlish communicative skills.
Thanks
ReplyDeleteHi! It's very much useful.
ReplyDeletethanks
ReplyDeleteThanks for easy discussion
DeleteThanks a lot
ReplyDeleteThanks
ReplyDeleteThanks
DeleteThank you Sir
ReplyDeleteThank thank very much
ReplyDeletethanks
ReplyDelete