Skip to main content

Posts

Showing posts from October 28, 2024

মনতলায় ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

  হবিগঞ্জের মাধবপুরে মনতলা রেলস্টেশন বাজারের কলেজ  রোডে যাত্রা শুরু করল ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার।  ২৭ অক্টোবর মঙ্গলবার  উদ্যোক্তাগণের উদ্যোগে এ চিকিৎসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান।  ৩ নং বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হযরত শাহজালাল ( রাহ) সরকারি কলেজের শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায়  এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আবাসিক চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন ভূঁইয়া।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রাহ) সরকারি কলেজের অধ্যক্ষ  সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম,   ডা. ফয়সাল হোসাইন, ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, হাকিম মাওলানা নুরুজ্জামান, স্যার একেএম নুরুল ইসলাম, স্যার অলক চক্রবর্তী, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়...

লায়লার গানে শ্রোতা মুগ্ধ

  সুলতানা ইয়াসমিন লায়লা সুন্ঠের অধিকারিণী জনপ্রিয় কণ্ঠশিল্পী। একের পর এক সুপারহিট গান গেয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। গানের সুর ও তালের সাথে অভিনয় করে গান গাইয়ে দেশে- বিদেশে ঝড় তুলেছেন।  লায়লার একক কণ্ঠে গাওয়া 'আমি তোমার নাম লইয়া কান্দি ' 'সখিগো আমার মন ভালোনা' 'নয়াবাড়ি ' 'একখান পান চাইলাম' 'আমার বন্ধুর মন ভালা না ' 'অন্তরেতে দাগ লাগাইয়ারে ' 'তোমারে আমার হইতে দিলোনা' ' তুমি মান আর না মান ' ইত্যাদি গানে  শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।  দ্বৈত কন্ঠে লায়লার উল্লেখযোগ্য গানগুলো হলো -অল্পনা বয়সের ছকিনা ছেরি, আগে কী সুন্দর দিন কাটাইতাম, পাগল, মনপাখি,কাজলের চেয়েও কালো ইত্যাদি।  ২০১২ সালে ক্লোজআপ -১ এর শিল্পী বাছাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন এবং  ২০২০ সালে সেরা ইউটিউব মিউজিক ক্যাটাগরিতে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন সংগীতশিল্পী লায়লা ।  লায়লা  সেরা লোকগায়ক হিসেবে ২০২০ সালে বারী সিদ্দিকী পুরস্কার এবং ২০২৪ সালে ভলিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন।  লাস্যময়ী সুন্দরী সুকন্ঠী গায়িকা সুলতানা ইয়াসমিন লায়লা ১৯৯৩ সালের ২৪ আগস্...