সাত কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে তাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এজন্য তারা নতুন কর্মসূচি পালন করতে যাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে আসতে চান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজধানীর সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে। তিনি বলেন, ‘সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।’ তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২ নভেম্বর শনিবার কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবীতে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম মুখপাত্র ও কবি নজরুল কল...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)