প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় রচনা করা হচ্ছে নতুন ইতিহাস। এমন সব উদ্যোগ নেওয়া হচ্ছে যা এত আন্তরিক ও নিবিড় পরিবেশে আর কোথাও চোখে পড়েনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় , উপজেলা শিক্ষা অফিসার মহোদয় , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবকদের সঙ্গে একত্রে নিবিড় পরিবেশে বসে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন । ২৮ সেপ্টেম্বর তারিখটি সোনালি হরফে লেখা হয়েছে বাংলাদেশের শিক্ষার ইতিহাসে। উদার হৃদয়ের এমন অবদান জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। ২৮ তারিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন স্যার, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান স্যার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্যার। শিক্ষার ইতিহাসে যুক্ত হলো আরো একটি স্বরণীয় রেকর্ড। স্যালুট হে মহান কর্মকর্তাগণ।
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)