Skip to main content

Posts

Showing posts from September 17, 2022

প্রাথমিক বিদ্যালয়ে আমার যোগদান এবং ব্যাংক একাউন্ট খোলার বিড়ম্বনা

 ২০০৫ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত একটি এমপিওভুক্ত হাইস্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম পূণ্যভূমি সিলেটে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ঢাকাদক্ষিণে।বিএনকে স্কুল এন্ড কলেজে দিনকাল ভালোই কাটছিল। টিউশনি ছিল। ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেখানে আমার এক সহকর্মীর ওপর এক স্থানীয় প্রভাবশালী লোক অন্যায়ভাবে হামলা করেছিল। তিনি ছিলেন আমার খুব কাছের সহকর্মী। কুশিয়ারা বিধৌত আছিরগঞ্জের পার্শ্ববর্তী আমকোনা গ্রামের আজিজুর রহমান নামের এ মানুষটি চাকুরীতে ইস্তফা দিয়ে চলে যাওয়ার পর আমার মনটা দুমড়ে মুচড়ে যায়।তখন ক্লাস,টিউশনি, কোচিং ইত্যাদিতে  খুব জোর করে মনকে বেধে রাখতাম। আজিজ সাহেব চলে যাওয়ার মাস খানেক পরে আমার চাকুরী হয়ে যায় প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে ছিলাম সেখানে ভালো না লাগায় জীবনকে নতুন করে শুরু করার আশা নিয়ে ২০০৫ সালের ১৮ জানুয়ারি যোগদান করি মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার বুকে নতুন  স্বপ্ন এবং জীবনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ধ্বনিত হচ্ছে।  বাঘাসুরার মানিকপুরে এর আগে কখনো যাইনি। কাজে যোগদান উপলক্ষে যাওয়া। কী ঘন কুয়াশা ছিল তা বলে বুঝাতে পারবনা...