একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জ্ঞানভিত্তিক দক্ষ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলো নবতর ধ্যানধারণা প্রয়োগ করে চলছে। এ ক্ষেত্রে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে দুর্বার প্রচেষ্টা চালিয়ে দৃপ্ত শপথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের 'Aspire to Innovate ' বা 'এটু আই'( https://a2i.gov.bd/ ) এর সহযোগিতায় প্রতিটি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বিদ্যামান সেবা প্রক্রিয়ার কার্যকারিতা যাচাইয়ের পর তা হালনাগাদ করছে অথবা সেবার মানকে আরো উন্নত করার জন্য নতুন প্রক্রিয়া গ্রহণ করছে যা জাতিকে সময় ও অর্থ অপচয় এবং দুর্নীতি, হয়রানি, ঘুষ ইত্যাদি থেকে রক্ষা করছে। মানুষের মনে জাগিয়ে তুলছে আশার আলো। অনলাইন ভূমি ব্যবস্থাপনা, বিভিন্ন প্রকার লাইসেন্স ও রেজিষ্ট্রেশন, দাপ্তরিক যোগাযোগ, ডাটাবেইজ ইত্যাদির জন্য সরকারি নাগরিক সেবায় এসেছে আমূল পরিবর্তন। কমে এসেছে হয়রানি, দুর্নীতি ও অপচয়। এরই ধারাবাহিকতায় শিক্ষা দপ্তরগুলোর বিভিন্ন কাজে আশানুরূপ গতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। শি...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)