Skip to main content

Mr,Ms ও Mrs এর সঠিক ব্যবহার



 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

কেমন আছ তোমরা?  আশা করি ভালো আছ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের জন্য আজ English For Today পাঠ্য  বইয়ের page -8 এর  G সেকশনে প্রদত্ত  Language  Focus অংশটুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 

Titles with names(  উপাধিসহ নাম):

Mr. এর ব্যবহার

পুরুষের পূর্ণনাম অথবা শেষ নামের পূর্বে Mr ব্যবহার করা হয়।

যেমন, Mr. Alamin Shah এখানে পূর্ণ নামের ( Alamin Shah) পূর্বে Mr বসেছে। 

Mr Shah এখানে শেষ নাম বা নামের শেষ অংশের( Shah) পূর্বে Mr বসেছে। 

Mrs. এর ব্যবহারঃ

বিবাহিত মহিলার স্বামীর নামের শেষ অংশের পূর্বে Mrs বসিয়ে মহিলাকে সম্বোধন করা  হয়। যেমন,  Selina Akhter  এর স্বামীর নাম Joynal Abedin. স্বামীর নামের শেষ অংশ Abedin. তাই Abedin এর পূর্বে Mrs. বসালে Mrs.Abedin হবে এবং তা দ্বারা Selina  Akhter কে বুঝাবে।

 Ms. এর  ব্যবহারঃ

সাধারণত অবিবাহিতা মহিলাদের নামের পূর্বে Ms.(মিজ) ব্যবহৃত হয়।

যেমন, Amena Begum নামের একজন মহিলা অবিবাহিতা। তাই তার উপাধিসহ নাম হবে Ms. Amena Begum.

কোনো একজন  মহিলা বিবাহিত না অবিবাহিত জানা না থাকলে তার পূর্ণ নামের পূর্বে Ms. ব্যবহৃত হয়। যেমন,  Anwara Haque একজন বিবাহিত নাকি অবিবাহিত জানা নেই।  সেক্ষেত্রে Ms. Anwara Haque হবে।

ফখর উদ্দিন মোবারক শাহ, 

সহকারী শিক্ষক, আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মাধবপুর, হবিগঞ্জ। 


Comments

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...