সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছ? তোমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সেজন্য স্বাস্থ্যবিধি অনুসরণে যেন তোমাদের কোনো অবহেলা না থাকে। পিতামাতা ও গুরুজনকে সম্মান করবে।
আজ তোমাদের জন্য Capitalization and Punctuation এর অন্তর্ভুক্ত Comma (.) নিয়ে আলোচনা করছি। এটি তোমাদের পাঠ্যবইয়ের 'My Home District' topic টির Language Focus অংশে আলোচনা করা হয়েছে। তোমরা
তোমাদের English For Today পাঠ্যবইয়ের Unit-10 ওপেন করে H section টির সাথে মিলিয়ে নিচের আলোচনাটুকু অনুশীলন কর। মাহান আল্লাহ তোমাদের মঙ্গল করুন।
Comma(,):
কমা বসানোর প্রথম নিয়মঃ
We use commas --(আমরা কমা ব্যবহার করি)
* to separate three or more words in a list.( তিন বা ততোধিক সমজাতীয় শব্দগুলো পৃথক করার জন্য)
যেমন, Habib, Nishat and Arman are my brothers. ( হাবিব, নিশাত ও আরমান আমার ভাই). Habib, Nishat, Arman ইত্যাদি সমজাতীয় শব্দ অর্থাৎ এগুলোর প্রতিটি দ্বারা নাম বুঝায়। তাই এ নামগুলো পৃথক করে বুঝাতে কমা বসানো হয়েছে।
সমজাতীয় যত শব্দ লিখা হবে তাদের প্রত্যেকটির পরে (,) কমা হতে থাকবে কিন্তু শেষেরটির আগের শব্দের পরে and বসাতে হবে।
For example ( উদাহরণ স্বরূপ) : Mim, Mitu, Muttakin and Menoon are playing in the field ( মীম, মিতু,মোত্তাকিন ও মিনোন মাঠে খেলা করছে) এখানে Mim, Mitu, শব্দগুলোর পরে কমা হয়েছে কিন্তু শেষের সমজাতীয় Menoon শব্দের আগের শব্দ Muttakin এর পরে and হয়েছে।
সমজাতীয় শব্দ হতে পারে এমন শব্দগুলো কী ধরণের জেনে নাও-
ব্যক্তিির নামঃ Farashuddin, Amin, Alamin, Imran, Akhi, Shilpi ইত্যাদি
প্রাণীর নাম: Cow, goat, ox, bull ইত্যদি
পদার্থের নাম: Sugar, water, oil, soil ইত্যাদি।
এভাবে গছের নাম,মাছের নাম,পশুর নাম ইত্যাদি গোত্রভুক্ত অগণিত সমজাতীয় শব্দ রয়েছে।
কমা(,) বসানোর দ্বিতীয় নিয়মঃ
* to separate words that introduce a sentence ( কোন বাক্যের সূচনাকারী শব্দকে পৃথক করার জন্য)
Well, how are you? এখানে Well শব্দটা how are you? Sentenceটির সূচনাকারী শব্দ।
কমা বসানোর তৃতীয় নিয়মঃ
* to separate the name of a person addressed in sentence ( কোনো Sentence- এ সম্বোধনকৃত ব্যক্তি অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে তার নাম পৃথক করার জন্য, যেমন,
Habib, come to the board ( হাবিব, বোর্ডের দিকে এসো)
ফখর উদ্দিন মোবারক শাহ
সহকারী শিক্ষক,
আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ।

Comments
Post a Comment