Skip to main content

Posts

Showing posts from October 29, 2024

পটুয়াখালী -৩ আসনে এমপি প্রার্থী হবেন ভিপি নুর

  গলাচিপা - দশমিনা আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর। আগামী সংবাদ নির্বাচনে পটুয়াখালী -ত ( গলাচিপা - দশমিনা) থেকে প্রার্থীতা বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর স্থানীয় জনগণের উদ্দেশ্য  বলেন,আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী -৩, গলাচিপা - দশমিনা থেকে নির্বাচন করব। এসময়  দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংখানুপাতিক নির্বাচন ও সংসদের মেয়াদ চার বছর করার দাবী করেছেন তিনি।  সংখ্যানুপাতিক সংসদীয় আসন বরাদ্দের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এতে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না।  তিনি তার বক্তৃতাকালে এলাকায় দুনীতি, চাঁদাবাজি, জুলুম- নির্যাতন যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন। নৌঘাটে চাঁদাবাজির বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দুই টাকার বেশী চাঁদা না দেওয়ার জন্য আহবান জানান। ভিপি নুর বলেন , মা মাটিকে কেউ ভুলতে পারে না। নিজের এলাকার কথা উল্লেখ করে বলেন, এই চরের কাদা, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি। এটা এত তাড়াতাড়ি ভুলে যাব? আপনারা জানেন একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্ব...