Skip to main content

পটুয়াখালী -৩ আসনে এমপি প্রার্থী হবেন ভিপি নুর

 


গলাচিপা - দশমিনা আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর।


আগামী সংবাদ নির্বাচনে পটুয়াখালী -ত ( গলাচিপা - দশমিনা) থেকে প্রার্থীতা বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর স্থানীয় জনগণের উদ্দেশ্য  বলেন,আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী -৩, গলাচিপা - দশমিনা থেকে নির্বাচন করব। এসময়  দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংখানুপাতিক নির্বাচন ও সংসদের মেয়াদ চার বছর করার দাবী করেছেন তিনি। 


সংখ্যানুপাতিক সংসদীয় আসন বরাদ্দের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এতে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। 


তিনি তার বক্তৃতাকালে এলাকায় দুনীতি, চাঁদাবাজি, জুলুম- নির্যাতন যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন। নৌঘাটে চাঁদাবাজির বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দুই টাকার বেশী চাঁদা না দেওয়ার জন্য আহবান জানান।

ভিপি নুর বলেন , মা মাটিকে কেউ ভুলতে পারে না। নিজের এলাকার কথা উল্লেখ করে বলেন, এই চরের কাদা, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি। এটা এত তাড়াতাড়ি ভুলে যাব? আপনারা জানেন একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বিগত হাসিনা সরকার দেশের বাইরে টাকা পাচার করে দেশকে বিদেশী ঋণে জর্জরিত করে একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। অন্তর্বর্তী সরকারকে এই রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী দুয়েক বছর পরে নির্বাচন হবে। তিনি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার আহবান জানান।


২৯ অক্টোবর মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিপি নুরুল হক নুর।

লায়লার গানে শ্রোতা মুগ্ধ


সুলতানা ইয়াসমিন লায়লা সুন্ঠের অধিকারিণী জনপ্রিয় কণ্ঠশিল্পী। একের পর এক সুপারহিট গান গেয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। গানের সুর ও তালের সাথে অভিনয় করে গান গাইয়ে দেশে- বিদেশে ঝড় তুলেছেন।


 লায়লার একক কণ্ঠে গাওয়া 'আমি তোমার নাম লইয়া কান্দি ' 'সখিগো আমার মন ভালোনা' 'নয়াবাড়ি ' 'একখান পান চাইলাম' 'আমার বন্ধুর মন ভালা না 'বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে


সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...