Skip to main content

লায়লার গানে শ্রোতা মুগ্ধ

 


সুলতানা ইয়াসমিন লায়লা সুন্ঠের অধিকারিণী জনপ্রিয় কণ্ঠশিল্পী। একের পর এক সুপারহিট গান গেয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। গানের সুর ও তালের সাথে অভিনয় করে গান গাইয়ে দেশে- বিদেশে ঝড় তুলেছেন।


 লায়লার একক কণ্ঠে গাওয়া 'আমি তোমার নাম লইয়া কান্দি ' 'সখিগো আমার মন ভালোনা' 'নয়াবাড়ি ' 'একখান পান চাইলাম' 'আমার বন্ধুর মন ভালা না ' 'অন্তরেতে দাগ লাগাইয়ারে ' 'তোমারে আমার হইতে দিলোনা' ' তুমি মান আর না মান ' ইত্যাদি গানে  শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। 


দ্বৈত কন্ঠে লায়লার উল্লেখযোগ্য গানগুলো হলো -অল্পনা বয়সের ছকিনা ছেরি, আগে কী সুন্দর দিন কাটাইতাম, পাগল, মনপাখি,কাজলের চেয়েও কালো ইত্যাদি। 


২০১২ সালে ক্লোজআপ -১ এর শিল্পী বাছাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন এবং  ২০২০ সালে সেরা ইউটিউব মিউজিক ক্যাটাগরিতে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন সংগীতশিল্পী লায়লা ।


 লায়লা  সেরা লোকগায়ক হিসেবে ২০২০ সালে বারী সিদ্দিকী পুরস্কার এবং ২০২৪ সালে ভলিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন। 


লাস্যময়ী সুন্দরী সুকন্ঠী গায়িকা সুলতানা ইয়াসমিন লায়লা ১৯৯৩ সালের ২৪ আগস্ট নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বিশিষ্ট বাউল শিল্পী শফিকুল মৃধা ও মাতা আসমা বেগম। 


জনাব লায়লা বড়াইগ্রাম উপজেলার মৌখাতা উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ২০১২ সালে বনপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।  সঙ্গীতে ২০১৯ সালে স্নাতক ও ২০২০ সালে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...