মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমছেই না। যুগযুগ ধরে চলা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মুখে দিন দিন অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ফিলিস্তিন, লেবানন ও ইয়ামেন। এখন ইরান যুক্ত হয়েছে এ দেশগুলোর নেতৃত্বের ভূমিকায়। ইসরাইলী বর্বরোচিত হামলার ঘটনায় প্রাণ হারাচ্ছে লাখ লাখ লোক। গৃহহারা হয়ে উদ্বাস্তু হয়েছে আরো কয়েক লাখ মানুষ। বিংশ শতাব্দীর শেষের দশকে ইরাকের কুয়েত দখলকে কেন্দ্র করে এবং পরমাণু অস্ত্র থাকার অজুহাতে আমেরিকার নেতৃত্বে সাদ্দাম বিরোধী জোটের সামরিক তৎপরতায় ইরাকি জনগণের উপর নেমে আসে চরম দুর্ভোগ। লাখ লাখ নারী -পুরুষের জীবনহানি ঘটে। ধ্বংস হয় অনেক স্থাপত্য ও প্রতিষ্ঠান। তখন অভ্যন্তরীণ জাতিগত সংঘাতে প্রাণ হারায় হাজার হাজার লোক। ইরাকি সাধারণ জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। হসপিটালগুলোতে হামলায় মারা যায় অসংখ্য লোক। সাদ্দাম পরিবারের সদস্যরা হামলা, মামলা ও ফাঁসির শিকার হন।সাদ্দাম হোসেনকে ঈদের দিনে ফাঁসিতে ঝুলানো হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে সংকট ঘনীভূত করে তুলছে ইসরায়েল- ফিলিস্তিন যুদ্ধ। এ যুদ্ধকে ঘিরে এখন লেবানন ও ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)