বিদ্যালয়ের কার্যক্রম প্রাণবন্ত করতে হলে প্রয়োজন যোগ্য শিক্ষক। একজন যোগ্য শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য হলো - তিনি সক্রিয়। আর সক্রিয় শিক্ষক হতে হলে আপনার যে গুণটি বেশি প্রয়োজন তা হলো - শিক্ষার্থীদের ভালোবাসা। আপনি আপনার শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষকতায় ভালো কোনো অবদান রাখতে পারবেন না।কারণ শিক্ষাদান আপনার হৃদয় থেকে আসতে হবে। আর হৃদয় থেকে কারো জন্য কিছু উৎসর্গ করতে চাইলে তার প্রতি প্রয়োজন গভীর অনুরাগ ও ভালোবাসা।হতে পারে, শিশুদের হট্টগোল, চেচামেচি, শোরগোল ইত্যাদি আপনার সহ্য হয়না। তারপরও ভাগ্যক্রমে চলে এসেছেন শিক্ষকতায়। এখন কী করে শিশুদের প্রতি আপনার মনের আকর্ষণ জাগিয়ে তুলবেন তা নিয়েই আজকের আলোচনা। ১. নিজের শৈশবের কথা স্বরণ করুনঃ আপনি যখন ছোট্ট শিশু ছিলেন কী করতেন ভাবুন। ফিরে যান আপনার শৈশবের অবগাহনে।স্কুলের স্মৃতি, বাল্যবন্ধু ও সহপাঠীর সাথে শ্রেণিতে সময় কাটানোর ক্ষেত্রে আপনার আচরণ কেমন ছিল ভাবুন। বুঝতে পারবেন শিশুরা কী করে থাকে। আশা করি, আপনার ভেতরে তৈরি হবে শিশুদের প্রতি সহনশীলতা। ২. নিজের ছোট্ট ভাইবোন বা সন্তা...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)