Skip to main content

Posts

Showing posts from October 26, 2024

ইসরায়েলে পাল্টা হামলার প্রতিশ্রুতি ইরানের

 ইরানে ইসরাইলের মিসাইল হামলার পর পাল্টা হামলা করবে বলে জানিয়েছে ইরান। ইরানের রাজধানী তেহরানে প্রতীকী চিত্রে জানানো হয়েছে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।  ইরানের তেহরানে  বিলবোর্ডে ফারসি ভাষায় লেখা হয়েছে, তুমরা যুদ্ধে চাইলে আমরা যুদ্ধের মাস্টার। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে এবং এখান থেকেই নতুন ইতিহাসের সূচনা হবে।  গত শুক্রবার মধ্য রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের দাবী তারা এ হামলা প্রতিরোধ করে দিয়েছে।  ইসরায়েল সিংহের লেজ ধরে খেলছে বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানীর উপদেষ্টা হাসিম উদ্দীন। ইসরায়েলকে কোন ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি  ইসরায়েল থেকে সিরিয়া হয়ে দুইহাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে হামলা চালাতে আকাশপথ ঝুঁকি মুক্ত করে তারা। তারপর পরমাণু স্থাপনার পরিবর্তে ২০ টি সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বল হামলা ঢাকতে ইসরায়েলের আইডিএফ মিথ্যাচার করেছে।  আইজিআরসি তার বার্তায় ইসরায়েলে পাল্টা হামলা করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইরানে হ...

মাধবপুরে শাহ হরমুজ আলী ফাউন্ডেশনের মাছ ও সবজি বিতরণ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহ হরমুজ আলী ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।  সংগঠনটি অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সহায়তা,শীতকালীন পোশাক বিতরণ, ঈদের সামগ্রী ও নতুন পোশাক প্রদান, মাসিক খাদ্য অনুদান, ঘরনির্মাণ, শিক্ষোপকরণ বিতরণ ও ইসলামী জলসার আয়োজন করে থাকে। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়ার সিটিজেন  মিজ স্যান্ড্রা উসমান ও জি এম উসমানের আর্থিক সহায়তায়  জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। গত ২২ অক্টোবর মঙ্গলবার ফাউন্ডেশনের মনতলাস্থ কার্যালয়ে এর পক্ষ থেকে  হতদরিদ্র পরিবারের মধ্যে মাছ ও দেশী আলু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক মেহেদী হাসান মাসুদ, পাঁচপীর (রহ) মাজার শরীফ কমিটির সভাপতি সালাহউদ্দীন, সেক্রেটারি শিপন মিয়া,সূচনা  স্বেচ্ছাসেবী  সমাজকল্যাণ সংস্থার কার্যকরী সদস্য আফরোজা সুলতানা। বিগত ২০২০ সাল থেকে মরমী কবি শাহ হরমুজ আলীর নামে এ ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে। শুরুতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সহয়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন খাদ্য অনুদান প্রদান করা হয়।  নিকট ভবিষ্যতে শাহ হরমুজ আলী ফ...

ইসরায়েলের হামলা প্রতিরোধ করল ইরান

 ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাতে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় তারা। গত ১লা অক্টোবর ইসরায়েলে ২০০ টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এর পাল্টা জবাবে এই হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল।  মধ্য রাতের হামলায় কেঁপে উঠে তেহরানসহ আশেপাশের কয়েকটি শহর। তবে কোনো পরমাণু স্থাপনায় এ হামলা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন।  ইরানী কর্তৃপক্ষ দাবী করেছেন এ হামলায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা এ হামলা রুখে দিয়েছে। জনজীবনে কোনো প্রভাব ফেলেনি এ ধরনের হামলা। ইসরায়েলের আইডিএফ জানায়, তাদের এ হামলা শেষ হামলা। তবে ইরান যদি পুনরায় ইসরায়েলে হামলা করে তাহলে আবার জবাব দেবে।  বিশেষজ্ঞরা মনে করছে, ইরানকে আতংকিত করতে এ হামলা চালিয়েছে ইসরায়েল। এটা একটা নিয়ন্ত্রিত ক্ষুদ্র পরিসরের হামলা। তাদের কেউ কেউ বলছেন, এটা করে ইসরায়েল মুখ রক্ষা করতে চেয়েছে। হিজবুল্লাহ ও হামাসের সাথে যুদ্ধে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এ হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে।  এ হামলার পরবর্তী কোনো হামলা ইরান চালাবে কিনা তা এখনো স্পষ্ট করেনি ইরানী কর্তৃপক্ষ।  ফিলিস্...