Skip to main content

ইসরায়েলের হামলা প্রতিরোধ করল ইরান



 ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাতে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় তারা। গত ১লা অক্টোবর ইসরায়েলে ২০০ টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এর পাল্টা জবাবে এই হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল। 


মধ্য রাতের হামলায় কেঁপে উঠে তেহরানসহ আশেপাশের কয়েকটি শহর। তবে কোনো পরমাণু স্থাপনায় এ হামলা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। 


ইরানী কর্তৃপক্ষ দাবী করেছেন এ হামলায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা এ হামলা রুখে দিয়েছে। জনজীবনে কোনো প্রভাব ফেলেনি এ ধরনের হামলা। ইসরায়েলের আইডিএফ জানায়, তাদের এ হামলা শেষ হামলা। তবে ইরান যদি পুনরায় ইসরায়েলে হামলা করে তাহলে আবার জবাব দেবে। 


বিশেষজ্ঞরা মনে করছে, ইরানকে আতংকিত করতে এ হামলা চালিয়েছে ইসরায়েল। এটা একটা নিয়ন্ত্রিত ক্ষুদ্র পরিসরের হামলা। তাদের কেউ কেউ বলছেন, এটা করে ইসরায়েল মুখ রক্ষা করতে চেয়েছে। হিজবুল্লাহ ও হামাসের সাথে যুদ্ধে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এ হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে। 


এ হামলার পরবর্তী কোনো হামলা ইরান চালাবে কিনা তা এখনো স্পষ্ট করেনি ইরানী কর্তৃপক্ষ। 


ফিলিস্তিনের মাটিতে একের পর এক বর্বরোচিত হামলার প্রতিবাদে ইরান ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছিল।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার



সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য  জাকির হোসেনকে গ্রেফতার করেছে মোহাম্দপুর থানা পুলিশ। তাকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডায়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মো: তালেবুর রহমান  নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

শহীদ ফারহান ফাইয়াজকে লেখা খালামণির চিঠি


আরও পড়ুন:

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে

সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা


সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন পথে এগুচ্ছে?



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত আগস্ট বিপ্লবের পরপরই সংঘটিত বন্যায় ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের  টিএসসিতে চালু করেন গণত্রাণ কর্মসূচি। তখন বিশ্ববাসীবাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন

দেশে ফিরেছেন সেনাপ্রধান



দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরে আসেন। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছেবাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন পথে এগুচ্ছে



বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি



Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...