Skip to main content

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন পথে এগুচ্ছে?

 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত আগস্ট বিপ্লবের পরপরই সংঘটিত বন্যায় ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের  টিএসসিতে চালু করেন গণত্রাণ কর্মসূচি। তখন বিশ্ববাসী দেখেছে বন্যার্ত মানুষের প্রতি ছাত্র - শিক্ষক, শ্রমজীবী, শিশু - কিশোর,যুবক- যুবতী, শিল্পী, সাহিত্যিক,গায়ক- গায়িকা, নায়ক - নায়িকাসহ সকল শ্রেণি-পেশার মানুষের দেশপ্রেম। 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ত্রাণ প্রদানে বাংলাদেশের জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে। ছাত্র সমন্বয়কদের আহবানে ত্রাণ কর্মসূচিতে গণজোয়ার গড়ে উঠে। 


কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী,সুনামগঞ্জ, হবিগঞ্জসহ অনেক অঞ্চল যখন পানির নিচে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ রাতদিন অক্লান্ত পরিশ্রম করে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কর্মসূচি চালিয়ে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন। 


একদিকে সদ্য সংঘটিত বিপ্লবে আহত হাজার হাজার ছাত্র জনতা যন্ত্রণায় হসপিটালে কাতরাচ্ছেন।আবার সেই সাথে যোগ হয়েছে বন্যার্ত মানুষের আহাজারি। আহত ছাত্র জনতার কেউ কেউ প্রতিদিন হসপিটালে চিকিৎসারত অবস্থায় শাহাদাতের অমিয় সুধা পান করে পরপারে পাড়ি জমাচ্ছেন। সরকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মেডিক্যালের ডাক্তারগণ ব্যস্ত আহতদের চিকিৎসা নিশ্চিতকরণে, ঠিক সেই মুহূর্তে আনসাররা সচিবালয় ঘেরাও করে। সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ উপদেষ্টাগণকে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে তারা।এমন পরিস্থিতিতে একটি বিরাট আতংক ছড়িয়ে পড়ে প্রশাসন ও জনমনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো সৈনিক এগিয়ে আসেন সচিবালয়ের কর্মকর্তা - কর্মচারী ও উপদেষ্টাগণকে উদ্ধার কাজে। তখনও অনেক রক্ত দিয়ে সচিবালয়কে আনসার মুক্ত করা হয়।


পাঁচ আগস্টের পরবর্তী সময়ে প্রতিটি দুর্যোগ ও সংকট মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের আকাংখা বাস্তবায়নে ঝাঁপিয়ে পরেছেন। 


বন্যা পরবর্তী সময়ে গণত্রাণের টাকার হিসাবের বিষয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি তোলা হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একটি স্বচ্ছ ও সুস্পষ্ট হিসাব দেশের জনগণের সম্মুখে তুলে ধরেছেন। তাদের এই জবাবদিহিতা বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 


যেখানেই অন্যায়- অবিচার  সেখানেই প্রতিবাদী হয়ে আবির্ভূত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই পথচলা অব্যাহত ও অটুট থাকুক এ কামনা করছি।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার



সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য  জাকির হোসেনকে গ্রেফতার করেছে মোহাম্দপুর থানা পুলিশ। তাকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডায়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মো: তালেবুর রহমান  নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

শহীদ ফারহান ফাইয়াজকে লেখা খালামণির চিঠি


আরও পড়ুন:

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে

সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা


সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...