ইসরায়েলে পাল্টা হামলার প্রতিশ্রুতি ইরানের
ইরানে ইসরাইলের মিসাইল হামলার পর পাল্টা হামলা করবে বলে জানিয়েছে ইরান। ইরানের রাজধানী তেহরানে প্রতীকী চিত্রে জানানো হয়েছে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাতে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় তারা। গত ১লা অক্টোবর ইসরায়েলে ২০০ টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এর পাল্টা জবাবে এই হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল। বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন
মুসলিম বিশ্বের অনৈক্যই কি ফিলিস্তিন সংকটের মূল কারণ?
মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমছেই না। যুগযুগ ধরে চলা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মুখে দিন দিন অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ফিলিস্তিন, লেবানন ও ইয়ামেন। এখন ইরান যুক্ত হয়েছে এ দেশগুলোর নেতৃত্বের ভূমিকায়। ইসরাইলী বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন
আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের সাফল্য
হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশ ও জাতির জন্য বয়ে এনেছেন গৌরব ও সম্মান।
৪২ তম বাদশাহ আব্দুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাকরীম তৃতীয় স্থান অর্জন করেছেন।
পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামে অনুষ্ঠিত এ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশ থেকে ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের কৃতিসন্তান তাকরীম মারকাযুল আল ইসলামিয়া, মিরপুর, ঢাকা এর ছাত্র।
গত বুধবার এ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাকরীম এ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে এক লাখ সৌদি রিয়াল পুরস্কার লাভ করেন। তাছাড়াও তিনি সৌদি সরকারের খরচে ওমরাহ পালন করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাকরীম গত ৯ সেপ্টেম্বর সৌদি আরব যাত্রা করেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
আগেও তাকরীম লিবিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৭ ম এবং তেহরানে ৩৮ তম প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন।
বাংলাদেশের জন্য এ গৌরব অর্জন করায় তাকরীমকে লাখো সালাম।
সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা
বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরের কাছাকাছি। কিন্তু তাকে দেখলে মনে হয়না তাঁর বয়স ত্রিশ - পয়ঁত্রিশ হবে। সদ্য ইউনিভার্সিটি পাশ করা যুবতীর মতো। সৌন্দর্য ও ফিটনেস সচেতন এই মহানায়িকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন তারকার কথা।
চিত্র নায়িকা রোজিনা ১৯৫৫ সালের ২০ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম রওশন আরা রেণু।
চিত্র নায়িকা রোজিনার রুপালী পর্দায় পদার্পণে একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে আসার তীব্র বাসনা ছিল তাঁর মনে। কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলেন না।একদিন সংসদ ভবন এলাকায় একটি ছবির শুটিং হচ্ছিল। তিনি দাঁড়িয়ে দেখছিলেন। ওই সময় একটি দৃশ্যে ড্রিংকস পরিবেশনের জন্য একজন মেয়ের প্রয়োজন হলে উপস্থিতদের মধ্যে তিনি আগ্রহ প্রকাশ করেন। এভাবে রুপালী পর্দায় পদার্পণ করেন তিনি। এরপর তাঁর আগ্রহ, মেধা ও পরিশ্রমে এ পর্যন্ত এসে নিজেকে মহানায়িকা হিসেবে গৌরবময় আসনে প্রতিষ্ঠিত করেছেন।
১৯৮৪ সালে ভারত - বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'অবিচার ' এ মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দেন নায়িকা রোজিনা ।১৯ ৮৬ সালে নায়ক নাদিমের সাথে 'হাম সে হায় জামানা'য় অভিনয় করে নিগার অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
চিত্র নায়িকা রোজিনার উল্লেখযোগ্য ছায়াছবি হলো - তীর ভাঙা ঢেউ, মাটির মায়া, হারানো মানিক, শহর থেকে দূরে, আয়না, রাজমহল, শীষ নাগ, সোনার চেয়ে দামী, মাটির মানুষ, অভিমান, স্মৃতি তুমি বেদনা, আখেরী নিশান, হুর এ আরব,আনার কলি, মোকাবেলা, রাজনন্দিনী, রাজকন্যা, শাহী দরবার, গাঁয়ের ছেলে, সংঘর্ষ, আলাদীন আলী বাবা সিন্দাবাদ, আল্লাহ মেহেরবান ইত্যাদি।
দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি চিত্রনায়ক ওয়াসিম, আলমগীর, সোহেল রানা, জসিম, জাফর ইকবাল, উজ্জ্বল, বুলবুল আহমেদ, মাহমুদ কলির মতো খ্যাতিমান নায়কদের বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দেন। তিনি কিংবদন্তী নায়িকা শাবানা ও ববিতার সাথে অভিনয় করে প্রশংসিত হন।
ভোমরা নিশিতে ফুলের কানে কানে
প্রেমের কথা বলে সংগোপনে,
ফুল ছড়িয়ে ধরে পাপড়ির দল,
ভোমরা চুষে খায় মধুর জল।
ভোমরার ঠোঁটে পরে থাকে ফুলের ঠোঁট,
পাপড়ি নাড়িয়ে ঝাঁকিয়ে হয় মধু লুট।
পৃথিবীর যত জঞ্জাল, যত লেনাদেনা,
মাড়িয়ে আসে মনে তাক ধিন ধিন ধিনা।
কোথায় চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর কে জানে?
নাই, নাই কিছু ফুল আর ভোমরা বিনে,
কে জানে কোথায় আছে ঘাসফড়িং আর প্রজাপতি,
হিসেব নিকেশ নাই কোথায় লাভ ক্ষতি।
সব ভুলে মন খোলে মধু লেনদেন,
আজ আর কে বলে - আমায় ছাড়েন?
মধু শুধু পিয়ে যায় মাতাল যাদু,
উতাল- পাতাল হাওয়ায় দোলে ফুলবধূ।
ঝড়ে নামে প্রেমজ্বালা ভোমরার হোলে,
মনখোলা মায়া উঠে ফুলের কোলে।
চোখে জ্বলা আগুন রাঙায় চরম ফাগুন,
এই প্রেম সেই লাগে, দারুণ! দারুণ!
মরমী শিল্পী ফখর উদ্দিন মোবারক শাহ এর নতুন গান ‘ আমি কার ভরসায় দেব পারি পুলসেরাতের পুল’তার ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। https://fb.watch/sAfWUD2KyE/ এ লিংকে প্রবেশ করলে গানটি দেখতে পাবেন।







Comments
Post a Comment