Skip to main content

ইসরায়েলে পাল্টা হামলার প্রতিশ্রুতি ইরানের



 ইরানে ইসরাইলের মিসাইল হামলার পর পাল্টা হামলা করবে বলে জানিয়েছে ইরান। ইরানের রাজধানী তেহরানে প্রতীকী চিত্রে জানানো হয়েছে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 


ইরানের তেহরানে  বিলবোর্ডে ফারসি ভাষায় লেখা হয়েছে, তুমরা যুদ্ধে চাইলে আমরা যুদ্ধের মাস্টার। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে এবং এখান থেকেই নতুন ইতিহাসের সূচনা হবে। 


গত শুক্রবার মধ্য রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের দাবী তারা এ হামলা প্রতিরোধ করে দিয়েছে। 


ইসরায়েল সিংহের লেজ ধরে খেলছে বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানীর উপদেষ্টা হাসিম উদ্দীন। ইসরায়েলকে কোন ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি 


ইসরায়েল থেকে সিরিয়া হয়ে দুইহাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে হামলা চালাতে আকাশপথ ঝুঁকি মুক্ত করে তারা। তারপর পরমাণু স্থাপনার পরিবর্তে ২০ টি সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বল হামলা ঢাকতে ইসরায়েলের আইডিএফ মিথ্যাচার করেছে। 

আইজিআরসি তার বার্তায় ইসরায়েলে পাল্টা হামলা করার প্রতিশ্রুতি দিয়েছে।


এদিকে ইরানে হামলা চালানোর কারণে ইসরায়েলের ইহুদীরা নেতানিয়াহু সরকারকে বাহবা দিয়েছে। ইরানের পাল্টা হামলার বিষয়টিকে তারা পাত্তা দিচ্ছেনা বলে কয়েকটি ভিডিও বার্তায় দেখা গেছে। 


বিশ্লেষকরা বলছেন, বল এখন ইরানের কোর্টে। ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়বে। 

এদিকে শনিবার ইসরায়েলের আবাসিক এলাকায় ড্রোন, রকেট ও প্রজেক্টাইল দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 

সাম্প্রতিক খবর :

ইসরায়েলের হামলা প্রতিরোধ করল ইরান

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে

সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা


Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...