Skip to main content

সম্পাদকীয়

 


 শিশুর পরিপূর্ণ বিকাশই হলো প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য। দৈহিক, মানসিক, শারীরিক, সামাজিক, আবেগিক, আধ্যাত্নিক ও নৈতিক বিকাশ ব্যতীত শিশুর পরিপূর্ণ বিকাশ সাধিত হয়না। তাই তার সার্বিক বিকাশের ব্যবস্থা রেখেই শিখন- শেখানো কার্যক্রম পরিচালনা করা সমীচীন। 

বিদ্যালয়ে শিশুর মানসিক বিকাশের পাশাপাশি অন্যান্য বিকাশ যাতে পরিমিতভাবে হয় সেজন্য সহ-পাঠক্রমিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। বিভিন্নরকম খেলাধূলায় অংশগ্রহণের নিয়মিত সুযোগ শিশুদেরকে করে দিতে হবে। শ্রেণির রুটিনকে সেভাবেই সাজাতে হবে। 

শিশু যতই মেধাবী হোক সে যদি শারীরিকভাবে সুস্থ ও নীরোগ না  থাকে ভবিষ্যতে দেশ ও জাতি বিনির্মাণে পর্যাপ্ত শ্রম দেওয়া তার পক্ষে সম্ভব হবেনা। তাই তার শরীর ও মন সুস্থ রাখার জন্য বিদ্যালয়ে প্রতিদিন কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট খেলাধূলা ও শরীরচর্চার সুযোগ রাখতে হবে এবং শিক্ষকের নিবিড় পর্যবেক্ষণে সেই সময়টা পরিচালিত হওয়া প্রয়োজন।

 শিশুর সামাজিক ও আবেগিক বিকাশের জন্য বিদ্যালয়ে ক্ষুদ্র ইউনিট  গঠন করে বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদেরকে মনিটরিং ও মেনটরিং করা প্রয়োজন। এতে  বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন সহজ ও সার্থক হবে।

প্রতিটি শিশুর রয়েছে নিজস্ব সত্তা। সেই সত্তার বিকাশের জন্য  বিদ্যালয়ে সংগীত, আবৃত্তি, নাটক, অভিনয়, নৃত্য, চিত্রকলা, বিতর্ক ইত্যাদি আয়োজনে শিক্ষক ও অভিভাবকদের যথেষ্ট আন্তরিকতা থাকা লাগবে। শিশুর সুপ্ত মানবিক গুণাবলি বিকাশের জন্য তার প্রতি সম্মানজনক ও স্নেহপূর্ণ দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা চাই।তার ইচ্ছা, আবেগ, অনুভূতি  ও সামর্থ্যকে প্রাধান্য দিয়ে অত্যন্ত কৌশলে তার শিখনকে ত্বরান্বিত করতে হবে।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...