Skip to main content

Posts

Showing posts from 2025

মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ নতুন কমিটি অনুমোদন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার ফেইসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়েছে।  দেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবীতে শুরু হওয়া আন্দোলন জুলাই - আগস্টে তীব্রতা পায় এবং এক পর্যায়ে ছাত্র জনতার দাবীর প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।  মাধবপুর উপজেলা কমিটিতে  আহবায়ক  সিরাজুল ইসলাম তানজিল ও সদস্য সচিব শামসুল আলম বাবলু। তাদের নেতৃত্বে ১২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।  

মাধবপুরে দুই শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা

মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত দুই গুণী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত কর্মকর্তাবৃন্দ হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা অফিসার বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও সেরা উদ্ভাবক মো: শরীফুল ইসলাম এবং মাধবপুর উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি ও উদ্ভাবক  মো রফিকুল ইসলাম। কবি মো রফিকুল ইসলাম ২০২৪ সালে সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। মো: শরীফুল ইসলাম ২০১৬ সালে কুলাউড়া উপজেলায় কর্মরত থাকাকালীন প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। তাঁর উদ্ভাবনী আইডিয়া ' আমার স্বপ্ন আমার বিদ্যালয়' প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলে। ২০১৮ সালে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হন।  মো: শরীফুল ইসলাম এবং মো: রফিকুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁদের  সম্মানে মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে ২৮ জুন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপ...

বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর দাওয়াতি পক্ষ শুরু

 অরাজনৈতিক শিল্প সংস্কৃতি ও সামাজিক সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর দ্বিতীয় পর্যায়ের গণসংযোগ ও দাওয়াতি পক্ষ ২৪ জুন থেকে শুরু হয়েছে। মুসলিম উম্মাহর ঐক্য গঠনের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মুসলিম কাউন্সিল এর ফেইসবুক পেইজে জানানো হয়েছে।  সমগ্র বিশ্বে মুসলমান মার খাচ্ছেন। তারা আজ নিপীড়নের শিকার। ইসলামে বিভিন্ন ফেরকা তৈরি হওয়ায় মুসলমান নিজেরাই  মারামারিতে ব্যস্ত। একদল আরেকদলের মানহানি করে যাচ্ছে। একদল আরেকদলের প্রাণের শত্রু। এই দ্বন্দ্ব কাফের -বেদ্বীনরা ধীরে ধীরে তৈরি করে দিয়েছে। বিষয়টি মুসলমানগণ বুঝতে পারেনি। এখন শুরু হয়েছে মুসলমানদের সমূলে উৎখাতের ষড়যন্ত্র। এখনো মুসলমান ঘুমের ঘোরে।  সকল আকীদাগত দ্বন্দ্ব ভুলে সকল মুসলিম ঐক্যবদ্ধ না হলে বাঁচার উপায় থাকবনা বলে মনে করে বাংলাদেশ মুসলিম কাউন্সিল। 

বাল্লা - কুশিয়ারা ট্রেন পূণরায় চালুর দাবীতে মানববন্ধন

 অরাজনৈতিক শিল্প সংস্কৃতি ও সামাজিক সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর উদ্যোগে বাল্লা- কুশিয়ারাসহ  সকল লোকাল ট্রেন পূণরায় চালুর দাবীতে মানববন্ধন ও যাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আল আমিন। বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আমান উল্লাহ শাহ। এতে উপস্থিত ছিলেন কাউন্সিল এর উপদেষ্টা  কাজী হাবিবুর রহমান, শাহজাহান মিয়া, জনাব করম আলী, জনাব সুরুজ আলী, জনাব ছোট্ট মিয়াসহ অসংখ্য ব্যক্তিবর্গ।