অরাজনৈতিক শিল্প সংস্কৃতি ও সামাজিক সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর উদ্যোগে বাল্লা- কুশিয়ারাসহ সকল লোকাল ট্রেন পূণরায় চালুর দাবীতে মানববন্ধন ও যাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আল আমিন। বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আমান উল্লাহ শাহ। এতে উপস্থিত ছিলেন কাউন্সিল এর উপদেষ্টা কাজী হাবিবুর রহমান, শাহজাহান মিয়া, জনাব করম আলী, জনাব সুরুজ আলী, জনাব ছোট্ট মিয়াসহ অসংখ্য ব্যক্তিবর্গ।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি। তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে বিভাগীয় শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ২০২২ সালে । তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়। ইনোভেশন শোকেসিং ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং জন...

Comments
Post a Comment