Skip to main content

Posts

Showing posts from October 18, 2024

আগামীকাল মাধবপুর আসছেন ড. আহমদ আবদুল কাদের

  আগামীকাল ১৯ অক্টোবর শনিবার মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া উপলক্ষে এক কর্মী ও সুধী সমাবেশ আগামীকাল ১৯অক্টোবর শনিবার বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস এর মহাসচিব বিশিষ্ট ইসলামিক স্কলার ও অর্থনীতিবিদ অধ্যাপক ড আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী। উপজেলা খেলাফত মজলিস সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ করছেন। এলাকায় সংগঠনের নেতা- কর্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা বিরাজ করছে।  আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অ...

English Language Club এ সদস্য আহবান

  আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে ইংরেজিতে কথোপকথন, গ্রামারে দক্ষতা অর্জন ,সাহিত্য বিষয়ক আলোচনা , নিউজ ও প্রতিবেদন তৈরি, বক্তৃতা প্রদান, IELTS প্রস্তুতি  ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য English Language Club চালু হয়েছে। যারা সদস্য হবেন তাদেরকে অনলাইন ও অফলাইনে সহযোগিতা করা হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি আমাদের সদস্য হতে পারবেন। সদস্য হতে নিচের গুগল ফরমটি পূরণ করুন। ফরম ফিলাপ করুন আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরের কাছাকাছি। কিন্তু তাকে দেখলে মনে হয়না তাঁর বয়স ত্রিশ - পয়ঁত্রিশ হবে। সদ্য ইউনিভার্সিটি পাশ করা যুবতীর মতো। সৌন্দর্য ও ফিটনেস সচেতন এই মহানায়িকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন তারকার কথা।  চিত্র নায়িকা রোজিন...

প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু ৩ নভেম্বর

  বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। এ প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে চিঠি ইস্যু করা হয়েছে। প্রশিক্ষণটি আগামী ৩রা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা চিঠিতে বলা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ চলবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বাংলা বিষয় পাঠদানকারী শিক্ষকদের অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।   শিক্ষক প্রশিক্ষণ একটি অব্যাহত প্রক্রিয়া।  শিক্ষায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নবতর ধ্যান- ধারণা। এসকল নতুন আইডিয়ার সাথে শিক্ষকদের যোগাযোগ স্থাপন করানো প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।  জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সূত্রে জানা    যায়, শিক্ষা  ব্যবস্থায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন অব্যাহত রাখতে তাদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রাথমিক শিক্ষার বিষয়সমূহ যেমন- বাংলা ,  ইংরেজি ,  গণিত ,  বাংলাদেশ ও বিশ্ব-পরিচয় ,  প্রাথমিক বিজ্ঞান ,  শারীরিক শিক্ষা ,  সংগীত এবং চারু ও কারুকলার উপর বিষয়ভিত্তিক ToT প্রশিক্ষণ প্...

খেলাফত মজলিসের সমাবেশ আগামীকাল : প্রধান অতিথি ড. কাদের

খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া উপলক্ষে এক কর্মী ও সুধী সমাবেশ আগামীকাল ১৯অক্টোবর শনিবার বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস এর মহাসচিব বিশিষ্ট ইসলামিক স্কলার ও অর্থনীতিবিদ অধ্যাপক ড আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী।  উপজেলা খেলাফত মজলিস সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ করছেন। এলাকায় সংগঠনের নেতা- কর্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা বিরাজ করছে।  আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরে...

জাতীয় মসজিদের খতিব ইসলামিক স্কলার মুফতি আবদুল মালেক

  জাতীয় মসজিদ বায়তুল মোকাররম  এর খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহ। তিনি ২৯ আগস্ট ১৯৬৯ সালে কুমিল্লার লাকসাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা  শামসুল হক।  জনাব মালেক একজন বাংলাদেশি হাদিস বিশেষজ্ঞ ও হানাফী ফকিহ। তিনি সারাবিশ্বে  হাদিসশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন এবং বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন।  তিনি একজন সমাজসেবক ও খ্যাতিমান সাহিত্যিক। তিনি প্রখ্যাত আলেম আব্দুর রশীদ নোমানীর কাছে তিন বছর উচ্চতর হাদিসশাস্ত্র এবং বিখ্যাত ইসলামিক স্কলার  তাকি উসমানির কাছে দুই বছর ফিকহশাস্ত্র অধ্যয়ন করার পর সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর সাথে আড়াই বছর হাদিসশাস্ত্রে গবেষণামূলক কাজে নিয়োজিত ছিলেন।   ১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।  ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান  মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন এবং বর্তমানে তিনি এর প্রধান। ২...

গল্প- ববিটার কথা

                          ববিটার কথা   লেখক - ফখর উদ্দিন মোবারক শাহ  'এই ববি যাহ! যাহ!  তুই আসিস না।' কোনো কিছুতেই পিছু ছাড়ছে না ববি। ম্যাক্স যেখানে যায়, সেখানে ববিটাও। কী স্কুলে, কী প্রাইভেট টিউশন, কী খেলার মাঠ যেখানেই যাবে ম্যাক্স সেখানেই ববিটা উপস্থিত হবে। ওর একটা আচরণ খুবই ভালো -অন্য কাউকে কখনো ডিস্টার্ব করবেনা। এমনকি ভাদ্র মাসেও না। লোকে বলে- ভাদ্র মাসে নাকি ববিরা কামড়ায়। হ্যাঁ, ববির জাত ভাই, জাত বোনেরা একটু ক্রেইজি থাকে এ সময়।তবে ববিটা একদম ব্যতিক্রম। ওর মনোভাবটা একদম শান্ত, ও একদম সুবোধ। তাই ম্যাক্সের বন্ধুরা ওকে খুব ভালোবাসে,আদর করে। ওরা যা খায় তা থেকে খেতে কিছুটা দেয়। এমনকি কোল ড্রিংকসও বাদ যায়নি। ম্যাক্স ববিটাকে একেবারে ছোটবেলা থেকেই কোল ড্রিংকস খাইয়ে অভ্যাস করিয়েছিল। ববিটা হা করে মুখটা ওপরের দিকে তুলে ধরতো।তখন ম্যাক্স বোতল খোলে নিজে খেয়ে ওর মুখে ঢেলে দিতো।কোল ড্রিংকস খাওয়া ম্যাক্স বাদ দিয়েছে ডাক্তারের পরামর্শ মেনে।  বাড়ির গ্রিল লাগানো বারান্দায় পড়তে বসে ম্যাক্স অংক কষে। ববিটা এসে চারপা ছড়িয়ে ...