মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত দুই গুণী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত কর্মকর্তাবৃন্দ হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা অফিসার বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও সেরা উদ্ভাবক মো: শরীফুল ইসলাম এবং মাধবপুর উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি ও উদ্ভাবক মো রফিকুল ইসলাম। কবি মো রফিকুল ইসলাম ২০২৪ সালে সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। মো: শরীফুল ইসলাম ২০১৬ সালে কুলাউড়া উপজেলায় কর্মরত থাকাকালীন প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। তাঁর উদ্ভাবনী আইডিয়া ' আমার স্বপ্ন আমার বিদ্যালয়' প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলে। ২০১৮ সালে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হন। মো: শরীফুল ইসলাম এবং মো: রফিকুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁদের সম্মানে মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে ২৮ জুন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপ...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)