Skip to main content

মাধবপুরে দুই শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা





মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত দুই গুণী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত কর্মকর্তাবৃন্দ হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা অফিসার বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও সেরা উদ্ভাবক মো: শরীফুল ইসলাম এবং মাধবপুর উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি ও উদ্ভাবক  মো রফিকুল ইসলাম। কবি মো রফিকুল ইসলাম ২০২৪ সালে সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। মো: শরীফুল ইসলাম ২০১৬ সালে কুলাউড়া উপজেলায় কর্মরত থাকাকালীন প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। তাঁর উদ্ভাবনী আইডিয়া ' আমার স্বপ্ন আমার বিদ্যালয়' প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলে। ২০১৮ সালে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হন। 

মো: শরীফুল ইসলাম এবং মো: রফিকুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁদের  সম্মানে মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে ২৮ জুন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো কবীর হোসেন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।   




Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...