Skip to main content

দেশে ফিরেছেন সেনাপ্রধান

 


দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরে আসেন। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 


জেনারেল ওয়াকার গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যান। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে  জাতিসংঘ সদর দফতরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক - বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক - বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। 


সেনাবাহিনী প্রধান  ১৭ অক্টোবর  নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের পক্ষে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডাইরেক্টর অব অফিস ফর পিস কিপিং স্ট্রাটেজিক পার্টনারশিপের প্রত্যেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

এসব বৈঠকে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতি নির্ধারণী/ফোর্স কমান্ড পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি সেনাবাহিনী প্রধান র‌্যাব ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাদের শান্তিরক্ষা মিশনে নির্বাচিত না করার বিষয় সবাইকে অবহিত করেন।


সেনাপ্রধান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তবর্তী সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন এবং  বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিকসহ শান্তি শৃঙ্খলার উন্নয়নে গৃহীত নানামুখি ইতিবাচক দিক তুলে ধরেন।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার



সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য  জাকির হোসেনকে গ্রেফতার করেছে মোহাম্দপুর থানা পুলিশ। তাকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডায়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মো: তালেবুর রহমান  নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

শহীদ ফারহান ফাইয়াজকে লেখা খালামণির চিঠি


আরও পড়ুন:

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে

সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা


সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন পথে এগুচ্ছে?


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত আগস্ট বিপ্লবের পরপরই সংঘটিত বন্যায় ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের  টিএসসিতে চালু করেন গণত্রাণ কর্মসূচি। তখন বিশ্ববাসীবাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন



Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...