হবিগঞ্জের মাধবপুরে মনতলা রেলস্টেশন বাজারের কলেজ রোডে যাত্রা শুরু করল ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার।
২৭ অক্টোবর মঙ্গলবার উদ্যোক্তাগণের উদ্যোগে এ চিকিৎসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান।
৩ নং বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হযরত শাহজালাল ( রাহ) সরকারি কলেজের শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আবাসিক চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রাহ) সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম, ডা. ফয়সাল হোসাইন, ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, হাকিম মাওলানা নুরুজ্জামান, স্যার একেএম নুরুল ইসলাম, স্যার অলক চক্রবর্তী, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাস উদ্দীন, সাবেক মেম্বার ডা. লাল মিয়া, স্বেচ্ছাসেবক দল মাধবপুর উপজেলা শাখার সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ।
বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মির্জা ইকরাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম আরমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুলতানা ইয়াসমিন লায়লা সুন্ঠের অধিকারিণী জনপ্রিয় কণ্ঠশিল্পী। একের পর এক সুপারহিট গান গেয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। গানের সুর ও তালের সাথে অভিনয় করে গান গাইয়ে দেশে- বিদেশে ঝড় তুলেছেন।
লায়লার একক কণ্ঠে গাওয়া 'আমি তোমার নাম লইয়া কান্দি ' 'সখিগো আমার মন ভালোনা' 'নয়াবাড়ি ' 'একখান পান চাইলাম' 'আমার বন্ধুর মন ভালা না 'বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন
আরও পড়ুন:
সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান
আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ
English Language Club এ সদস্য ভর্তি চলছে
আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের
বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে
সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম


Comments
Post a Comment