Skip to main content

পঞ্চম শ্রেণির গণিত - গাণিতিক প্রতীক



প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা কেমন আছ? আশা করি সুস্থ দেহ ও মনে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের জন্য গণিত  বিষয়ের চতুর্থ অধ্যায়- গাণিতিক প্রতীক  থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তুলে ধরছি। বাড়িতে এগুলো অনুশীলন করার জন্য তোমাদের প্রতি  পরামর্শ রইলো।

১। গাণিতিক প্রতীক কী?

উত্তরঃ গণিতের রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে গাণিতিক প্রতীক বলে। যেমন,+, -,×,÷,=,<,>,( ),{ },[ ] ইত্যাদি। 

২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উত্তরঃ প্রক্রিয়া প্রতীক ৪ টি। যথা-  +, -, ×, ÷

৩। অক্ষর প্রতীক কী? 

উত্তরঃ অক্ষর প্রতীক হলো কোনো একটি ভাষার বর্ণমালার অন্তর্ভুক্ত অক্ষর বা বর্ণ যা অজানা রাশিকে বুঝানো ও নির্ণয়ের  জন্য গণিতের খোলা  বাক্যে ব্যবহার করা হয়। যেমন, ক+৮=১৬। এখানে 'ক' হলো অক্ষর প্রতীক। 

৪। গাণিতিক বাক্য কাকে বলে?

 উত্তরঃকোনো একটি বাক্য সত্য  না মিথ্যা তা নির্ণয় করা  সম্ভব হলে তাকে গাণিতিক বাক্য বলে। 

যেমন, ৫+৭-২= ১০। এ বাক্যটি বিশ্লেষণ করলে দেখা যায় বাক্যটি সত্য। আবার  ৮>৯ বাক্যটি সঠিক নয়,কারণ ৯ থেকে ৮ বড় নয়।

৫। খোলা বাক্য কাকে বলে? 

উত্তরঃ কোনো একটি  বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা না গেলে তাকে খোলা বাক্য বলে। 

যেমন,  ক একটি বিজোড় সংখ্যা। আমরা এখানে ক এর মান কত জানিনা। তাই বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়না। 

৬। ক এর সাথে ৫ যোগ করলে ১৩ হয়। ক এর মান কত?

উত্তরঃ ৮।

৭। ১০ একটি জোড় সংখ্যা। বাক্যটি সত্য না মিথ্যা? 

উত্তরঃ সত্য। 

৮। ৩ কে ৫ দিয়ে গুণ করলে ২০ হয়। বাক্যটি সত্য না মিথ্যা? 

উত্তরঃ মিথ্যা। 

৯। ২৫ কে ৫ দিয়ে ভাগ করলে ৫ হয়।বাক্যটি সত্য না মিথ্যা? 

উত্তরঃ সত্য।

১০। খ + ১০ = ৩০। খ এর মান কত? 

উত্তরঃ২০।

১১। ৪৮-ক=২৩। ক এর মান কত? 

উত্তরঃ ২৫।

১২। ক× ২= ৩৬ হলে ক এর মান কত হবে? 

উত্তরঃ ১৮।

১৩। ৭২ ÷ ক = ৬।  ক এর মান কত? 

উত্তরঃ ১২।

১৪। একটি ত্রিভুজের তিনটি বাহু আছে।  বাক্যটি কি খোলা বাক্য না গাণিতিক বাক্য?

উত্তরঃ গাণিতিক বাক্য।

১৫। একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। এটি কী ধরণের বাক্য?

উত্তরঃ খোলা বাক্য।

১৬। ক টাকা দরে ২০ টি পেন্সিল  কিনলে মোট মূল্য কত হবে? 

উত্তরঃ এটা নির্ণয় করা যায়না। তবে ২০ক লিখে প্রকাশ করা হয়। 

১৭। গাণিতিক বাক্যে প্রকাশ করঃ ৯ কে ৭ দ্বারা গুণ করলে গুণফল ৬৩ হয়।

উত্তরঃ ৯×৭=৬৩

১৮। ৫+৬÷২ = কত?

উত্তরঃ ৮।

১৯। ৬৬ সংখ্যাটি ১০০ এর চেয়ে ছোট। এটি কীভাবে প্রতীক ব্যবহার করে লিখতে হবে? 

উত্তরঃ ৬৬ < ১০০।

২০। ৪০০> ৩৯৯ এ গাণিতিক বাক্যটি দ্বারা কী বুঝায়?

উত্তরঃ ৩৯৯ থেকে ৪০০ বড়।


ফখর উদ্দিন মোবারক শাহ, 

সহকারী শিক্ষক, 

আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মাধবপুর, হবিগঞ্জ। 


Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...