Skip to main content

Useful Expressions in English.


প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,

আজ আমরা ইংরেজি বিষয়ের কিছু  Useful expressions অর্থাৎ প্রয়োজনীয় ভাবপ্রকাশক  বাক্য শিখবো। এগুলো তোমাদের English For Today পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। এগুলো Dialogue বা ইংরেজি কথোপকথনের কাজে লাগবে।

  Hello!  -  এই যে ! , উহে !

May I introduce myself? - আমি কি আমার পরিচয় দিতে পারি ?

Have a good journey.- তোমার ভ্রমণ শুভ হোক।

Nice meeting you.- তোমার সাথে দেখা হওয়ায় আমার ভালো লাগলো।

Have fun in Chattagram.-  চট্টগ্রামে তোমার সময় আনন্দে কাটুক।

Good idea! - ভাল চিন্তা!/ দারুন পরিকল্পনা!

Meet my friend, - আমার বন্ধুর সাথে পরিচিত হও।

Please tell me Andy .- আমাকে এ্যান্ডি বলে ডেকো।

Sure !- অবশ্যই

Let's chat - এসো গল্প করি।

I can't right now.- আমি এ মুহূর্তে পারবনা।

See you later.- পরে দেখা হবে।

See you - দেখা হবে।

Let me introduce my colleagues.- আমার সহকর্মীদের পরিচয় দিতে দিন।

This is Ms Smith.- তিনি মিজ স্মিথ।

Hello, everybody ! হে, সকল জনতা।

She enjoys sewing. -তিনি সেলাই করা ভালোবাসেন ।

Hi, my friend - হে ,আমার বন্ধু।

Would you mind answering some questions?- আপনি কি কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন ?

Sure. No problem.- অবশ্যই। কোন সমস্যা নেই।

It's my pleasure.- এটা আমার   আনন্দের বিষয়।

That's right - তা ঠিক আছে।

Sorry, I can't - দু:খিত , আমি পারবো না।

Of course - অবশ্যই

A bad headache - প্রচন্ড মাথা ব্যাথা।

Excuse me - আমাকে মাফ করবেন।

Thanks a lot - অনেক অনেক ধন্যবাদ।

Oh, that sounds wonderful! ইস ,  এটার কী চমৎকার  ধ্বনি!

Wow! Really?- আজব ! সত্যি ?

Thanks for the information - তথ্য প্রদানের জন্য ধন্যবাদ।

Well done! -চমৎকার হয়েছে।

It was a fantastic game.- এটা  ছিল একটা দারুন খেলা।

Oh ,no- আরে , না।

That's great - সেটা দারুণ।

Stop that - এটা থামাও।

Don't touch that - এটা স্পর্শ করোনা।

You can't do that - তুমি তা করতে পারনা।

Let's go - চলো যাই।

May be I can win - হতে পারে আমি জয়ী হবো।

Hurry up - তাড়াতাড়ি কর।

Slow but steady wins the race --ধীর কিন্তু অবিচল ব্যক্তি জয় লাভ করে।

May I come in, Sir -

মহোদয়, আমি কি ভেতরে আসতে পারি?

Not very - খুব একটা নয়।

So far no one knows - এখন পর্যন্ত কারো জানা নেই।

I'm afraid - আমার খারাপ লাগছে।

Life is good for the family now.- এখন পরিবারের দিনকাল ভালো।

light rain - হালকা বৃষ্টি।

by the evening - সন্ধ্যার পূর্বেই।


Comments

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...