Skip to main content

পঞ্চম শ্রেণির গণিতঃ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা



প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। কেমন আছ তোমরা?আশা করি সবাই ভাল আছ। তোমাদের জন্য থাকছে গণিত বিষয়ের চার প্রক্রিয়া সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

১। কোন রাশিমালায় বন্ধনী থাকলে কোন রাশিগুলো আগে গণণা করতে হবে?

উত্তর: বন্ধনীর ভেতরের রাশিগুলো আগে গণণা করতে হবে।

২। তোমাদের পাঠ্য বইয়ে কয় ধরণের বন্ধনীর ব্যবহার করা হয়েছে?

উত্তর: তিন ধরণের।

৩।(১২-৭)+৫ =কত?

উত্তর: ১০।

৪। ৮ টি ডিমের দাম ৭২ টাকা হলে ১৫ টি ডিমের দাম কত?

উত্তর: ১৩৫ টাকা।

৫। ৪টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০টি কলমের মূল্য কত?

উত্তর: ২০০টাকা।

৫। একটি কারখানায় ৫ দিনে ২৪৫০টি মোটরসাইকেল তৈরি হয়। ৪ সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হয়?

উত্তর: ১৩,৭২০টি।

৫। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে?

উত্তর: ১৫০০ মিটার।

৬। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা হলে ৩টি ছাগলের মূল্য কত?

উত্তর: ১৩৬৮০ টাকা।

৭। ২টি গরু ও ৩ টি ছাগলের মূল্য ৪৫০৮০ টাকা। তিনটি ছাগলের মূল্য ১৩৬৮০ টাকা। ২টি গরুর মূল্য বের করতে হলে কী করতে হবে? 

উত্তর: ৪৫০৮০ টাকা হতে ১৩৬৮০ টাকা বিয়োগ করতে হবে।

৮। ১ টি কলা, ১টি কমলা ও ১টি  আমের দাম যথাক্রমে ১০ টাকা, ১২ টাকা ও ২৫ টাকা হলে ২ টি কলা, ৩ টি কমলা ও ৪ টি আমের দাম একত্রে কত হবে?

উত্তর: ১৫৬ টাকা।

৯। ১ টি খাতা ২০ টাকায়, ১ টি কলম ১০ টাকায় ও ১ টি  স্কেল ২০ টাকায় কিনে ১০০ টাকার নোট দিলে দোকানী কত টাকা ফেরত দেবে?

উত্তর: ৫০ টাকা।

১০। একটি বন্ধনীর ভেতরে যোগ, বিয়োগ,গুণ ও ভাগ থাকলে কোনটির কাজ আগে করতে হবে?

উত্তর: গুণ বা ভাগের মধ্যে যেটি প্রথমে থাকবে সেটির কাজ?


ফখর উদ্দিন মোবারক শাহ, সহকারী শিক্ষক, আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ।


Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...