Skip to main content

Language Focus- full stop and question marks



প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ তোমাদের জন্য English For Today পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠায় প্রদত্ত Unit:9 এর Language Focus অংশের Section: I থেকে Capital Letter, full stop (.), question mark (?) এবং Section: J অংশের Correction of sentences using capitalization and punctuation নিয়ে আলোচনা করবো।

Section:I এ Capital Letter, full stop (.) question mark(?) নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমারা পাঠ্য বইয়ে প্রদত্ত আলোচনাটুকু অনুধাবন করব।

1.We use capital letters ( আমরা ইংরেজি বড় অক্ষর ব্যবহার করি)-


* at the beginning of every sentence ( প্রত‌্যেক বাক্যের শুরুতে)

যেমন, He is a teacher. এখানে বাক্যের শুরুতে He এর H capital হয়েছে।

What does he do? 

এখানে he কিন্তু বাক্যের শুরুতে নেই। তাই he এর h Capital Letter হয়নি, Small Letter ( ছোট অক্ষর) h হয়েছে।

নিয়ম অনুযায়ী What বাক্যের প্রথমে থাকায় W Capital Letter হয়েছে।


* for names of people ( লোকের নামের প্রথম অক্ষর), যেমন- Sima, Andy 


* places ( স্থানের নামের প্রথম অক্ষর) যেমন - Dhaka, Bangladesh.


*days (দিনের নামের প্রথম অক্ষর) যেমন - Saturday


*months (মাসের নামের প্রথম অক্ষর) যেমন - July.


2.We use a full stop at the end of a sentence that (আমারা যে Sentence গুলোর শেষে Full Stop ব্যবহার করি সেগুলো হল) 


* tells something ( কোনো কিছু বলে):

যেমন -

I go to school.

He sings a song.


*gives a command ( কোনো আদেশ প্রদান করে)

যেমন - Come here (এখানে এসো)

Go to the board ( বোর্ডের কাছে যাও)


*makes statement (বিবৃতি প্রদান করে) যেমন -

The cow is a useful animal (গরু একটি দরকারি জন্ত)


*We use a question mark at the end of a sentence that ( আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি যে বাক্যে তা হলো)--


*asks information ( কোনো তথ্য জানতে চাওয়া হলে) যেমন,

What does Razu do?(রাজু কী করেন?)


Section:J

এখন Section: J তে প্রদত্ত Incorrect Sentence গুলো উপর্যুক্ত আলোচনার আলোকে Correct করে লিখবো।

I. who is your favourite film actor

Correct: Who is your favourite film actor?

2. what is your favourite colour

Correct: What is your favourite colour?

3. today is monday

Correct: Today is Monday.

4.would you lend me a pencil

Correct: Would you lend me a pencil?

5. i get up at 10 o'clock on fridays

Correct: I get up at 10 o'clock on Fridays.

6. we don't have school in july

Correct: We don't have school in July.


ফখর উদ্দিন মোবারক শাহ

সহকারী শিক্ষক,

আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ।


Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...