Skip to main content

মাধবপুরে শিক্ষার সোনালী ইতিহাস রচিত হলো



 প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় রচনা করা হচ্ছে নতুন ইতিহাস। এমন সব  উদ্যোগ নেওয়া হচ্ছে যা  এত আন্তরিক ও নিবিড় পরিবেশে আর কোথাও চোখে পড়েনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় , উপজেলা শিক্ষা অফিসার মহোদয় , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং  বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবকদের সঙ্গে  একত্রে নিবিড় পরিবেশে বসে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন  । ২৮ সেপ্টেম্বর তারিখটি সোনালি হরফে লেখা হয়েছে বাংলাদেশের শিক্ষার ইতিহাসে।  উদার হৃদয়ের এমন অবদান জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। 

২৮ তারিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া  চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ  মঈনুল ইসলাম মঈন স্যার, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান স্যার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্যার। শিক্ষার ইতিহাসে যুক্ত হলো আরো একটি স্বরণীয় রেকর্ড। স্যালুট হে মহান কর্মকর্তাগণ।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...