Skip to main content

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল চান সাত কলেজের শিক্ষার্থীরা


 সাত কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে তাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এজন্য তারা নতুন কর্মসূচি পালন করতে যাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে আসতে চান।


 প্রধান উপদেষ্টার  প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজধানীর সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে।


তিনি বলেন, ‘সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।’ 

 তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২ নভেম্বর শনিবার  কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এতে সাত কলেজকে আলাদা  বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবীতে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম মুখপাত্র ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর।

সংবাদ সম্মেলনে জনাব সাগর  বলেন, সাত কলেজ নিয়ে যেকোনও চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একইসঙ্গে সাত কলেজের সব ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির বাতিল চান বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

লায়লার গানে শ্রোতা মুগ্ধ


সুলতানা ইয়াসমিন লায়লা সুন্ঠের অধিকারিণী জনপ্রিয় কণ্ঠশিল্পী। একের পর এক সুপারহিট গান গেয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। গানের সুর ও তালের সাথে অভিনয় করে গান গাইয়ে দেশে- বিদেশে ঝড় তুলেছেন।


 লায়লার একক কণ্ঠে গাওয়া 'আমি তোমার নাম লইয়া কান্দি ' 'সখিগো আমার মন ভালোনা' 'নয়াবাড়ি ' 'একখান পান চাইলাম' 'আমার বন্ধুর মন ভালা না 'বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ 

 English Language Club এ সদস্য ভর্তি চলছে

আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের

গল্প- ববিটার কথা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে


সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...