Skip to main content

যে বারোটা বাংলা বাক্য আয়ত্ত করলে ইংরেজি Tense আপনার দখলে চলে আসবে

 


আপনি কি জানেন বাংলা বারোটা কথায় দক্ষতা অর্জন করলে ইংরেজি Tense আপনার দখলে চলে আসবে?

আমি তাই বলছি।

নিচের বাক্য গুলো আয়ত্ত করলে আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। আপনি লক্ষ্য করবেন ক্রিয়া পদটি বাক্য থেকে বাক্যে  কীরকম পরিবর্তন  লাভ করছে।

1.আমি ভাত খাই ।

2.আমি ভাত খাচ্ছি।

3.আমি ভাত খেয়েছি ।

4.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছি। 

5.আমি ভাত খেয়েছিলাম।

6.আমি ভাত খাচ্ছিলাম

7.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম।

8.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম।

9.আমি ভাত খাব।

10.আমি ভাত খেতে থাকব।

11.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকব।

12..আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খেতে থাকব।

এবার উপরের বাক্যগুলোর 1 নং  এর সাথে মিলিয়ে 1 নং 2 নং এর সাথে মিলিয়ে 2 নং 3 নং এর সাথে মিলিয়ে 3 নং এভাবে প্রত্যেক নং এর সাথে মিলিয়ে মিলিয়ে তত নং বাক্য তৈরি করুন। এ ক্ষেত্রে ক্রিয়া হিসেবে ব্যবহার করুন কাটা/ কাটে।

এবার লক্ষ্য করুন

আমি ঘাস কাটি 

আমি ঘাস কাটছি 

আমি ঘাস কেটেছি 

আমি বিশ মিনিট যাবৎ ঘাস কাটছি

আমি ঘাস কেটেছিলাম 

আমি ঘাস কাটছিলাম 

তুমি আসার পূর্বে আমি ঘাস কেটেছিলাম

আমি বিশ মিনিট যাবৎ ঘাস কাটছিলাম 

আমি ঘাস কাটব 

আমি ঘাস কাটতে থাকব 

তুমি আসার পূর্বে আমি ঘাস কেটে থাকব 

আমি বিশ মিনিট যাবৎ ঘাস কাটতে থাকব

এভাবে হাঁটা, দেখা, লিখা, শেখা দিয়ে এরকম বারোটা বাক্য তৈরি করুন। আর লক্ষ্য করুন বাক্যের শেষটা বাক্য থেকে বাক্যে কীরকম পরিবর্তন হয়েছে। আর এই 

পরিবর্তনের মধ্যেই নিহিত Tense এর রহস্য।

Subject আমি এর বদলে তুমি, সে, করিম, আমরা, তারা ইত্যাদি ব্যবহার করুন এবং দেখুন বাক্যের শেষটা কীরকম ভাবে পরিবর্তন হয়।

এখানে  1 নং বাক্যের সাথে মিল রেখে   তুমি, সে, করিম, আমরা, তারা ইত্যাদি Subject দ্বারা  বাক্য তৈরি করে দেখানো হল

আমি ভাত খাই

তুমি ভাত খাও 

সে ভাত খায় 

করিম ভাত খায় 

আমরা ভাত খাই 

তারা ভাত খায

শেষের Verb বা ক্রিয়া কী রকম পরিবর্তন হয়েছে দেখেছেন?

 অন্যান্য নং এর সাথে মিলিয়ে বাকী বাক্য গুলো নিজেরা তৈরি করুন

আপনি যদি এরকম বারো টি বাক্য সিরিয়ালি গঠন করতে পারেন তাহলে সহজেই ইংরেজি Tense দখলে নিতে পারবেন।

এবার আসুন খাই দ্বারা গঠিত বাক্য গুলো ইংরেজি  অনুবাদ করি।

.আমি ভাত খাই-I eat rice

2.আমি ভাত খাচ্ছি- I am eating rice

3.আমি ভাত খেয়েছি -I have eaten rice

4.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছি-I have been eating rice for five minutes.

5.আমি ভাত খেয়েছিলাম- I ate rice

6.আমি ভাত খাচ্ছিলাম- I was eating rice

7.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম-  I had eaten rice before you came.

8.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম-I had been eating rice for five minutes

9.আমি ভাত খাব-I shall eat rice

10.আমি ভাত খেতে থাকব-I shall be eating rice

11.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকব- I shall have eaten rice before you come.

12..আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খেতে থাকব--I shall have been eating rice for five minutes.

এবার আসুন দেখি কোনটি কোন Tense.

1..আমি ভাত খাই-I eat rice.-Present Indefinite

2.আমি ভাত খাচ্ছি- I am eating rice- Present Continuous

3.আমি ভাত খেয়েছি -I have eaten rice - Present Perfect

4.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছি-I have been eating rice for five minutes.- Present Perfect Continuous

5.আমি ভাত খেয়েছিলাম- I ate rice- Past Indefinite

6.আমি ভাত খাচ্ছিলাম- I was eating rice- Past Continuous

7.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম-  I had eaten rice before you came.- Past Perfect

8.আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম-I had been eating rice for five minutes- Past Perfect Continuous

9.আমি ভাত খাব-I shall eat rice- Future Indefinite

10.আমি ভাত খেতে থাকব-I shall be eating rice- Future Continuous

11.তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকব- I shall have eaten rice before you come.- Future Perfect

12..আমি পাঁচ মিনিট যাবৎ ভাত খেতে থাকব--I shall have been eating rice for five minutes.- Future Perfect Continuous.

এভাবে আপনি বারোটা বাক্য আয়ত্ব করে ইংরেজি Tense শিখে ফেলুন এবং হয়ে যান ইংরেজি ভাষায় দক্ষ।











Comments

  1. Thank you for your time

    ReplyDelete
  2. Thank you for your helpful guide

    ReplyDelete
  3. How are you,Sir ##grammer#tense_paragraph

    ReplyDelete
  4. Thank you very much

    ReplyDelete
  5. Thank you very much

    ReplyDelete

Post a Comment

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...