Skip to main content

ইনোভেটর শিক্ষক অ্যাম্বাসেডর রায়হানা হক


 ২০১৮ সালের জুনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ইনোভেশন সোকেশিংয়ের সমাপনী অনুষ্ঠানে এটুআইর কর্মকর্তাগণ সফল উদ্ভাবনের অনেক গল্প তুলে ধরেন।এটুআই থেকে ইনোভেশন স্পেশালিষ্ট ও কনসালটেন্টগণের মধ্যে মানিক মাহমুদ স্যার, জিয়াউল স্যার,সাধন স্যার,অশোক স্যার ও রফিকুল ইসলাম সুজন স্যার উপস্থিত ছিলেন। সরকারি দপ্তর গুলোতে যারা আইডিয়া নিয়ে  কাজ করেন তাদেরকে পথপ্রদর্শন করাই এটুআইর ইনোভেশন টিমের কাজ।সেদিন রফিকুল ইসলাম সুজন স্যার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের একটি প্রেজেন্টেশন তুলে ধরেন। সেখানে বাঁশগাড়ি ১  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা হক এবং ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক দিলরুবা সুলতানা ম্যাডামদ্বয়ের কিছু উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।সেই থেকে এ দু'টো নামের সাথে আমার পরিচয়। 

২০১৮ সালের অক্টোবরের দিকে শ্রীমঙ্গলে মহসীন আলী অডিটোরিয়ামে  আয়োজিত অ্যাম্বাসেডর শিক্ষক সম্মেলনে সারাদেশের আইসিটি আইকনবৃন্দ উপস্থিত হন।সেখানে  রায়হানা আপার সাথে আমার পরিচয় হয়।প্রথম সাক্ষাতেই আমি বুঝতে পারি সুজন স্যারের উপস্থাপিত এবং বাস্তবের রায়হানা আপা এক। প্রচন্ড উদ্ভাবনী শক্তির অধিকারী  ও অদম্য মেধাবী শিক্ষক তিনি । সম্মেলনে সেশন চলাকালীন সময়ে  আমি তাঁর সাথে খুব একটা কথা বলতে পারিনি।  গুরুত্বপূর্ণ আলোচনা শোনায় সবাই ব্যাস্ত ছিলাম।  প্রতিটি উপস্থাপনা ছিল অসাধারণ। দুপুরের খাবারের বিরতিতে কাছের টেবিলে বসার সুবাদে সংক্ষেপে দিকনির্দেশনামূলক কিছু  কথা তিনি আমাকে বলেন। এরপর দীর্ঘদিন তাঁর সাথে আমার আর দেখা হয়নি। 





২০১৯ সালে এপ্রিলের ১ তারিখ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এটুআই এর উদ্যোগে প্রাথমিক অ্যাম্বাসেডরদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।তখন প্রাথমিক বিদ্যালয়ের অ্যাম্বাসেডর মাত্র ১১৮ জন।সেখান থেকে বাছাই করে ৩০ জনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। আমার সৌভাগ্য যে সেখানে আমিও  ছিলাম। সেখানে রায়হানা আপা,দিলরুবা আপা,লিপা দিদি ও ইসমাইল স্যারের সাথে সাক্ষাৎ হয়। রায়হানা আপা অনলাইনে মূল্যায়ন সম্পর্কে অনেক সুন্দর আলোচনা তুলে ধরেন। 



ভার্চুয়াল ক্লাসরুমের একজন দক্ষ শিক্ষক অনেক আগে থেকেই ছিলেন রায়হানা আপা। 

সারাবিশ্বের শিক্ষকদের একটি বিশাল নেটওয়ার্কের সাথে  অনেক দিন ধরেই তিনি যুক্ত আছেন। মাইক্রোসফট টিমস,ম্যাসেঞ্জার,জুম, গুগল মিট দ্বারা পাঠদানের জন্য তিনি অন্যতম পথিকৃৎ। তিনি একাধারে সেরা কন্টেন্ট নির্মাতা, সের ভার্চুয়াল শিক্ষক এবং সেরা পেডাগোজির রূপকার।বৃটিশ কাউন্সিলের স্কুল অ্যাম্বাসেডর হিসেবেও তিনি কাজ করেছেন। তাঁর জন্য শুভকামনা নিরন্তর।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...