Skip to main content

একজন কর্মবীর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান মহোদয়

 


দুই হাজার  ষোলোর মার্চের কথা।  শীতের দাপট কমে গেছে। তবু সকালে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে সবুজ মাঠ,গাছগাছালি ও গ্রামীণ প্রান্তর। আমি  জয়েন করেছি আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।আগে আমি দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম।  

 বর্তমান স্কুলের প্রধান শিক্ষক রইছ উদ্দীন স্যার একদিন সকালে এসে বললেন, নতুন টিইও স্যার এসেছেন। ইয়াং ও চৌকস।আজ মনতলা সপ্রাবিতে মিটিং আছে । নতুন টিইও স্যার বক্তব্য রাখবেন। পরের দিন প্রধান শিক্ষক মহোদয় স্কুলে এসে টিইও স্যার সম্পর্কে  আমাদের কাছে অনেক প্রশংসা তুলে ধরলেন। স্কুল আরো সজীব ও প্রাণবন্ত করার পদক্ষেপগুলো আমাদেরকে শুনালেন। আমার মনে টিইও স্যারকে দেখার একটা তাড়না অনুভব হতে লাগলো। কিন্তু সহসা কোনো দরকার না থাকায় শিক্ষা অফিসে যাওয়া হচ্ছিল না। আমার বদলির বিষয়টি  ইংলিশ ইন অ্যাকশনের সমীরণ গ্রেগরি স্যারকে জানানো হয়নি। জানানো প্রয়োজন।  কারণ দেবীপুর সপ্রাবি থেকে  আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির প্রেক্ষিতে  ইংলিশ ইন অ্যাকশনের কাছে  অডিও ভিডিও ম্যাটেরিয়্যালস চেয়ে দরখাস্ত করতে হবে। তাই তা প্রোপার চ্যানেলে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে যেতে হবে।৷ 


আবেদন লিখে টাইপ করতে গিয়ে দেখি বিদ্যুৎ নাই। কম্পিউটার অপারেটর জানাল, মাধবপুর উপজেলার কোথাও বিদ্যুৎ নাই। কারণ আগের রাতে প্রচন্ড ঝড়ে অনেক ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পরেছে। আমি হাতে লেখা দরখাস্ত নিয়েই হাজির হই উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের দপ্তরে। তখনই  মহোদয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ। হাতের লেখা দরখাস্ত হওয়ায় আমার বুকটা কাঁপছিল এজন্য যে, স্যার আমাকে কোনো কিছু বলেন কিনা।  কিন্তু স্যার আমার হাতের লেখা দরখাস্ত রাখলেন এবং  আমাকে চলে যেতে বললেন। তিনি জানালেন যে, তিনি নিজে দরখাস্তটি ফরওয়ার্ড করে ইংলিশ ইন অ্যাকশনের সিলেট অফিসে  পাঠাবেন।  আমি কিছুটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। কারণ আগে যতবার কোনো আবেদন ফরওয়ার্ড করা হয়েছে স্বাক্ষরিত হওয়ার পর নিজ দায়িত্বে নিয়ে গেছি।  জীবনে এই প্রথম একটা ভিন্ন ধরনের কাজ ঘটতে যাচ্ছে । আমি কথা না বাড়িয়ে চলে এলাম। তিন দিন পর খবর নিয়ে জানলাম আমার দরখাস্ত পৌছেছে। লাঞ্চ খেতে খেতে সহকর্মীদের বললাম, মাধবপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটি পরিবর্তন আসতে যাচ্ছে এবং এখন বাস্তবে তাই হচ্ছে।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...