Skip to main content

প্রেরণার উৎস উদ্ভাবক অ্যাম্বাসেডর তাহমিনা তুহিন

 


জনাব তাহমিনা তুহিন প্রাথমিক শিক্ষকবৃন্দের কাছে একটি  আলোচিত নাম। যাঁরা শিশুদের নিয়ে স্বপ্ন দেখেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তায় মগ্ন  তাঁদেরই একজন  তিনি। কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা তুহিন মহোদয় গণিত অলিম্পিয়াডের একজন চৌকস  শিক্ষক প্রশিক্ষক।  এ মহান শিক্ষকের সাথে  আমার পরিচয় হয় প্রায় ৫ বছর আগে  ২ আগস্ট,২০১৭ তারিখে সিলেট বিভাগের ইনোভেশন সংক্রান্ত পর্যালোচনা সভায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারে  এটি  অনুষ্ঠিত হয়েছিল। উক্ত ইনোভেশন পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় উপপরিচালক মহোদয় জনাব তাহমিনা খাতুন, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল আলীম মহোদয় । এতে সভাপতিত্ব করেছিলেন  কুলাউড়া উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মহোদয়  কামরুল ইসলাম।  সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উদ্ভাবকগণ উক্ত সভায় অংশগ্রহণ করেছিলেন। উক্ত সভায় ইনোভেশন সংক্রান্ত বিষয়ের সারগর্ভ আলোচনা করেছিলেন বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার,  আমাদের গর্ব, বিখ্যাত উদ্ভাবক মহোদয়  মো. শরীফ উল ইসলাম।

সে সভায় তাহমিনা তুহিন মহোদয় একজন উদ্ভাবক হিসেবে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। 

এরপর এ বছরের ডিসেম্বরে সিলেটে আরো একটি ইনোভেশন সভায় আমরা একত্রে অংশগ্রহণ করি।

তাঁর  উদ্ভাবনী আইডিয়াগুলো সফল হয়েছে। তিনি করোনাকালীন গণিত ও বিজ্ঞান বিষয়ে অনলাইনে পাঠদান করে প্রেরণার উৎস হয়ে আছেন আমাদের হৃদয়ে। রেডিও, টিভিতে ক্লাস প্রদান ও প্রিন্টেড শিখন শেখানো সামগ্রীর জন্য অধিদপ্তর যে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দকে নিয়ে কাজের উদ্যোগ নিয়েছে তিনি তাঁদের একজন। তাঁর উদ্ভাবনী শক্তি, অনলাইন পারফরম্যান্স, এটুআইর শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে তাঁর  অবদান এককথায়  অতুলনীয়।

Comments

  1. দারুণ আপু💛❤️🧡

    ReplyDelete

Post a Comment

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...