Skip to main content

ঢাকায় এসএসসি ৯৫ ব্যাচের ঐতিহাসিক মিলনমেলা



 সারা বাংলাদেশের এস এস সি ৯৫ ব্যাচের সহপাঠীরা ফেসবুক গ্রুপের মাধ্যমে একটি প্লাটফর্মে যোগ দিতে শুরু করেন। ধীরে ধীরে এ প্লাটফর্ম হয়ে উঠে তাদের ভার্চুয়াল বন্ধুত্বের জগত। হতে থাকে অভিমত,ভালো লাগা না লাগার শেয়ারিং। দিন দিন কাছাকাছি চলে আসেন একে অন্যের। একপর্যায়ে বন্ধুদের শুরু হয় মিলন মেলা। আজ ঢাকায় বসেছিল এর জম্পেশ সম্মেলন। যোগ দিয়েছেন হাজার হাজার বন্ধু। 

এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের এ সম্মেলনকে ঘিরে প্রায় মাস খানেক ধরে ছিল প্রাণের স্পন্দন। অবশেষে মিলন মেলায় প্রাণের কোলাহল জমে উঠলো। গান,আবৃত্তি, কৌতুক সব মিলিয়ে একটি দারুণ সময় অতিবাহিত করেছে বন্ধুরা। জয় হোক বন্ধুত্বের, জয় হোক বন্ধুদের।   সম্মেলন কেন্দ্র থেকে আজকের বন্ধুত্বের বার্তা পৌঁছে যাক অনাগত থেকে অনাগতে। চীন মৈত্রী সম্মেলনকে কেন্দ্র করে গড়ে উঠুক বন্ধুত্বের দৃঢ় ঐক্য।

Comments