Skip to main content

প্রাথমিকে ইংরেজি শিক্ষাদান ব্যাপক হতে চলছে

 


প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ইংরেজি বিষয়ের দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকার ও বৃটিশ কাউন্সিল যৌথভাবে কাজ করছে। শিশুদের ইংরেজি শোনা, বলা, পড়া ও লেখায় আরো কার্যকর গতিশীলতা আনার উদ্যোগ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত TMTE প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। দেশের ১৩ টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিশেষ ট্রেইনিং ভেন্যুতে নিবিড় পরিচর্যায় মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে মাস্টার ট্রেইনারদের। তাদের প্রশিক্ষণ শেষ হলে শুরু হবে মাঠ পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ। সেখানে মাস্টার ট্রেইনারবৃন্দ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বাংলাদেশের ইতিহাসে ইংরেজি শিখন শেখানোর ক্ষেত্রে এত বড়ো  উদ্যোগ ইতিপূর্বে  আর গ্রহণ করা হয়নি।

বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ব্যবহারের যোগ্যতা বৃদ্ধির জন্য এ বিশাল উদ্যোগ গ্রহণ করে শিক্ষায় একটি ইতিহাস সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ট্রেইনিং অব মাস্টার ট্রেইনারস ইন ইংলিশ ( টিএমটিই) বৃটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল ট্রেইনার দ্বারা পরিচালিত হওয়ায় শিক্ষকবৃন্দের ইংরেজি শোনার ক্ষেত্রে যুগান্তকারী সুযোগ সৃষ্টি হয়েছে।টিএমটিইর  এ পর্যন্ত চারটি কোহট সমাপ্ত  হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে পঞ্চম কোহট চলমান রয়েছে।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...