Skip to main content

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নতুন ইতিহাসের সূচনা

 



এক ব্যতিক্রমী সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান মহোদয়। পেনশনের আদেশ পেতে আগে দিনের পর দিন অফিসে যেতে হতো। তিনি উপজেলায় যোগদান করার পর আর তা করতে হয়নি। কাগজপত্র জোগাড় করে পেনশনের আবেদন করে আসলে কয়েকদিনে মিলে যায় ফরওয়ার্ড ও আদেশ। এবার সে আদেশ নিয়ে শিক্ষকের কাছে চলে যাচ্ছেন এ মহানুভব  শিক্ষা অফিসার। ২২-৯-২০২২খি: বৃহস্পতিবার সকাল ৯-৫০মিনিটে শাহেনা সরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে করেন মাধবপুর  উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা কর্মকর্তা  ছিদ্দিকুর রহমান স্যার ও সহ: উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয়  দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য স্যার এবং 


রফিকুল ইসলাম স্যার।তখন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজিত দেব রায় এর নিকট তাঁর  অবসরোত্তর ছুটি মঞ্জুরের আদেশ হস্তান্তর করেন।

শুরু হলো বাংলাদেশের  প্রাথমিক শিক্ষায় নতুন ইতিহাস। 

Comments

Post a Comment

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...