এমন কোনো আইসিটি শিক্ষক পাওয়া যাবেনা যিনি দিলরুবা ম্যাডামকে চিনেন না। শিক্ষকদের অত্যন্ত প্রিয়ভাজন হলেন রাজশাহীর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খানম। তিনি অনেকগুলো ক্ষেত্রে সেরা। এমনকি সেরাদেরও সেরা। আইসিটি আইকন এ পথপ্রদর্শকের উদ্যোগের কারণে কয়েক লক্ষ শিক্ষক আজ একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে পেরেছে। তাঁর চিন্তা ও দর্শন লালিত হচ্ছে অনেক শিক্ষকের মনে। স্বপ্নের স্কুল গড়ি আন্দোলনে তিনি পরামর্শ ও সহযোগিতা দিয়ে যে অবদান রেখেছেন তা শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি ২০১৫ সালে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১১তম স্থান অর্জন করেন যা a2i - Aspire to Innovate কর্তৃক পরিচালিত হয়েছিল। ২০১৬ সালে কক্সবাজারে অনুষ্ঠিত ‘শিক্ষক সম্মেলন’-এ শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা শিক্ষক’ও মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের সফল প্রতিযোগী হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মহোদয়ের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমন্ডলেও তিনি শিক্ষায় অবদান রেখেছেন।
২০১৫ সালে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ইংল্যান্ডের ও পাকিস্তানের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় নিজেকে সম্পৃক্ত এবং আইডিয়া শেয়ারিং করেন। সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে ২০১৭ সালে “ঢাকা ক্যাম্ব্রিয়ান স্কুল এণ্ড কলেজ” কতৃক প্রদত্ত “BSB Foundation Award-2017” লাভ করেন। তিনি রাজশাহী জেলার একজন ICT4E Ambassador এবং Muktopaath Ambassador .
শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ ক্রিয়েটর হিসেবে ৭ মার্চ ২০১৭ সালে তিনি Education Leadership Award (a2i - Aspire to Innovate) Category: Special Honor for Teacher’s Popularization লাভ করেন।
তিনি ২০২০ সালে শিক্ষক বাতায়নে (https://www.teachers.gov.bd/) সেরা নের্তৃত্ব নির্বাচিত হন।তখন এটুআই প্রোগ্রামের আওতায় মালোশিয়ায় লিডারশীপের জন্য Bett Asia Awardএ সম্মাননা গ্রহণের জন্য মনোনয়ন পান তিনি ।
তিনি Microsoft Innovative Educator Expert 2016-2022, ,Microsoft Innovative Educator Master Trainer 2021-2022, Wakelet Community Leader (https://wakelet.com), Wakelet Ambassador (https://wakelet.com) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনো তা অব্যাহত আছে।
২০১৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এটুআই এর বিশেষ ২টি প্রজেক্ট ‘সমস্যা সমাধান ভিত্তিক শিখন পদ্ধতি ও গাঠনিক মূল্যায়ন’এবং ‘রঙ্গিত প্রজেক্ট’এ কাজ করে সুনাম অর্জন করেন ।এই প্রজেক্টে তার শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনে ভুমিকা রেখেছে যা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে।
২০১৯ সালে ১৩ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে বিকাল ৪.৩০মিনিটে "সবুজ ও পরিচ্ছন্ন স্কুল" প্রতিপাদ্য বিষয়ে লাইভ ইনোভেশন টক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এটুআই এর পলিসি স্পেশালিষ্ট (এডুকেশনাল ইনোভেশন) জনাব মো: আফজাল হোসেন সারওয়ার এর সঞ্চলনায় ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মাননীয় সচিব জনাব মো: আকরাম-আল-হোসেন।
•
শিক্ষক বাতায়নে কাজ করার জন্য তিনি ২০১৭ সালে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ ম্যানুয়াল পরিমার্জন কর্মশালায় কাজ করেন।২০২২ সালে ব্লেন্ডেড শিক্ষার রূপরেখা প্রণয়ন বিষয়ক কর্মশালায়একজন অংশীজন হিসেবে তিনি অবদান রাখেন। তিনি ২০১৪ থেকে শিক্ষক বাতায়ন কর্তৃক শতাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে keynote speaker হিসেবে অংশগ্রহণ করেন। এ পর্যন্ত শিক্ষাসংক্রান্ত বহু গবেষণার সাথে থাকার সুযোগ হয়েছে তাঁর। ২০২২ সালে তিনি তাঁর শিক্ষার্থীদের নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১৭টি স্কুলের সাথে British Council Connecting Classrooms এ পার্টনারশীপে কাজ করেছেন। ২০২২ সালে ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁর নেতৃত্বে British Council কর্তৃক প্রদত্ত International School Award এ Full award অর্জন করেছে।
এ মহান শিক্ষক আমাদের প্রেরণার বাতিঘর।

সবার প্রিয় মুখ,প্রিয় ম্যাডাম। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteThank you
DeleteHis multemidea content excellent. Always he is smiling.
ReplyDeleteThanks
DeleteGood
ReplyDelete