Skip to main content

শিশুদের প্রিয় শিক্ষক অ্যাম্বাসেডর মেহনাজ পারভীনের সফলতার গল্প



 দিনাজপুরের কবি মেহনাজ পারভীনের মূল পেশা হলো শিক্ষকতা। তিনি একজন খ্যাতিমান শিক্ষক। তাঁর রয়েছে একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি যা দিয়ে তিনি পড়তে পারেন শিশুর মনের অভিব্যাক্তি। তাই তিনি শিশু বান্ধব এবং ওদের প্রিয় ব্যাক্তিত্ব।

তাঁর লিখিত কয়েকটি বই আমার দেখার সুযোগ হয়েছে। তিনি তাঁর লিখনীতে তুলে ধরেছেন সমাজের বাস্তবতা। স্বাধীনতার চেতনায় তিনি দীপ্তিময় এক অসাধারণ সাহিত্য রচয়িতা, সংস্কৃতি কর্মী ও শিক্ষক।  তিনি অদম্য সংগ্রামী এক মহান নারী। তাঁর  সমাজ পরিবর্তনের কাব্যিক  আন্দোলন অগ্রগামী ভূমিকা রেখে চলেছে।

তিনি অনেক কিছু নিয়ে ভাবেন। তিনি  যে লেখালেখি করেন তা তাঁর  বিদ্যালয়ের শিশুদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ  করে। তাঁর  বিদ্যালয় থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় চারজন শিক্ষার্থী উত্তীর্ণ  হয়েছে। 

তিনি দেয়াল পত্রিকা তৈরি করেছেন তাঁর  শিশুদের লেখা নিয়ে। এতে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটছে। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে তাঁর  ১৯ জন শিক্ষার্থী  পুরস্কার পেয়েছে।

তিনি একাত্তরের গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধের ওপর গবেষণার জন্য  জনপ্রিয়তা অর্জন করেন। তিনি পিস অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভুমিকা রেখে চলছেন।সমাজ  পরিবর্তনের আন্দোলনে তিনি  অগ্রগামী এক শিক্ষক। 


Comments

Post a Comment

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...