Skip to main content

ছড়া -এক পশলা বৃষ্টি

 এক পশলা বৃষ্টি


একপশলা বৃষ্টি ঝরে গেল বনে
জমে আছে জল ফোঁটা পল্লব কোণে। 
কলাপাতা মেঘে ভিজে করেছে গোসল,
পিপাসা মেটাল গুল্ম কানন শতদল। 
ভেজা তৃণ ভেজা ওই ছড়ানো ছাতিম, 
বৃষ্টিতে মাখামাখি পক্ষির ডিম। 
ঝরে গেল বড়োইয়ের গজে উঠা কুঁড়ি, 
হাতগুলি নুয়ে দিলো উঁচু তালবুড়ি।
গাছ হতে ঝরে গেল পাকা সব ডেউয়া 
ঠোঁট দিয়ে ছিঁড়ে খায় ঐ কালো কাউয়া।
মেঘের আড়াল থেকে উঁকি দেয় রবি, 
পাখিরা উঠে জেগে, শুরু ডাকাডাকি।

ফখর উদ্দিন মোবারক শাহ 
সহকারী শিক্ষক, 
আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মাধবপুর, হবিগঞ্জ

Comments