আমরা ইংরেজিতে কথা বলতে শিখতে চাই। কারণ ইংরেজি বলতে পারাটা একটা বিশেষ দক্ষতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দেশে-বিদেশে ইংরেজি বলার প্রয়োজন রয়েছে। ইংরেজিতে যিনি দক্ষ তিনি তার ক্যারিয়ার গঠনে অনেকের চেয়ে বেশি এগিয়ে রয়েছেন। তাই আমরা আজ ইংরেজি স্পোকেনের দক্ষতা অর্জনের জন্য এখানে কিছু টিপস তুলে ধরব। ক) মনের মধ্যে সাহস তৈরি করুন: আপনার মধ্যে ইংরেজি বলার ইচ্ছাশক্তি প্রবলভাবে গড়ে তুলুন। মনে করুন ইংরেজি বলা আপনার একটি মেডিসিন। এটা ছাড়া আপনি সুন্দর ও সুস্থ থাকতে পারবেন না। এটাকে আপনার জীবনের একটি অপরিহার্য উপাদান হিসেবে ভাবতে শুরু করুন। ইংরেজি বলতে না পারাটাকে বিরাট অভাব হিসেবে দেখুন। আর এ অভাব আপনাকেই নিজের ভালোর জন্য দূর করতে হবে। এবার সাহস ধারণ করুন। আপনার যে word গুলো সম্বল হিসেবে আছে তা দিয়েই শুরু করুন। কখনো মোটেও ভাববেন না যে আপনি ইংরেজি কম জানেন। আপনার ইংরেজি বলার ধরন দেখে অন্যজন হাসুক, দাঁত খিল খিল করুক, বাঁকা চোখে তাকিয়ে থাকুক, তা আপনি আমলেই নিবেন না। কারণ কোনো একটি Interview বোর্ডে ইংরেজি বলার প্রয়োজন পড়লে আপনাকেই বলতে হবে, কেউ এসে আপনার বদলে বলে দেবে না। আর ইংরেজি বলার কারণে...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)