শহীদ ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সয়াল মডেল কলেজের শিক্ষার্থী। গত ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মুক্তিকামী জনতার সাথে যোগ দেন। সকাল সাড়ে এগারোটায় পুলিশের গুলিতে শহীদ হন।জন্ম ২০০৬ সালে।শাহাদাতের সময় তাঁর ১৮ বছর পূর্ণ হয়নি।সদা হাস্যোজ্জ্বল মেধাবী এ শিক্ষার্থীর চেহারায় ছিল খুব লাবণ্য। তাঁর জন্ম দিন ছিল ১২ সেপ্টেম্বর। এই জন্মদিনে তাঁকে নিয়ে একটি চিঠি লিখেছেন তাঁর খালামণি।শহীদরা অমর। সেই চিঠি নিশ্চয়ই পৌঁছে গিয়েছে তাঁর কাছে। চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো প্রিয় ফাইয়াজ, আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?' জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মা...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)