Skip to main content

Posts

ছাত্রলীগ নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার

  বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠনে পরিণত হলো বাংলাদেশ ছাত্রলীগ।  ২৩ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একে নিষিদ্ধ করে গেজেট জারি করেন।]  হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, সহিংসতা, জোরপূর্বক পতিতাবৃত্তি ও হত্যার অভিযোগ রয়েছে।  এক তথ্যে দেখা  যায়, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ছাত্রলীগের হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং ১,৫০০ জন গুরুতর আহত হয়েছিল। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিলো ১২৯ জনে।  বিভিন্ন সন্ত্রাসী হামলার সম্পৃক্ততার অভিযোগ  রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ।  তাদের সন্ত্রাসী হামলায় ২০১৮ সালেই ৩১ জনের মৃত্যু হয়েছিলো। নিষিদ্ধ  ঘোষিত জঙ্গি ...

শহীদ ফাইয়াজকে নিয়ে লেখা যে চিঠিতে চোখে জল আসে

  শহীদ ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সয়াল মডেল কলেজের শিক্ষার্থী। গত ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মুক্তিকামী জনতার সাথে যোগ দেন। সকাল সাড়ে এগারোটায় পুলিশের গুলিতে শহীদ হন।জন্ম ২০০৬ সালে।শাহাদাতের সময় তাঁর ১৮ বছর পূর্ণ হয়নি।সদা হাস্যোজ্জ্বল মেধাবী এ শিক্ষার্থীর চেহারায় ছিল খুব লাবণ্য। তাঁর জন্ম দিন ছিল ১২ সেপ্টেম্বর। এই জন্মদিনে তাঁকে নিয়ে একটি চিঠি লিখেছেন তাঁর খালামণি।শহীদরা অমর। সেই চিঠি নিশ্চয়ই পৌঁছে গিয়েছে তাঁর কাছে। চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো  প্রিয় ফাইয়াজ, আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা,  ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?' জানো বাবা, সেদিন বাজার  করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ  এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মা...

কবিতা - মধু লেনদেন

  ভোমরা নিশিতে ফুলের কানে কানে  প্রেমের কথা বলে সংগোপনে, ফুল ছড়িয়ে ধরে পাপড়ির দল, ভোমরা চুষে খায় মধুর জল।  ভোমরার ঠোঁটে পরে থাকে ফুলের ঠোঁট,  পাপড়ি নাড়িয়ে ঝাঁকিয়ে হয় মধু লুট। পৃথিবীর যত জঞ্জাল, যত লেনাদেনা,  মাড়িয়ে আসে মনে তাক ধিন ধিন ধিনা। কোথায় চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর কে জানে?  নাই, নাই  কিছু ফুল আর ভোমরা বিনে, কে জানে কোথায় আছে ঘাসফড়িং আর প্রজাপতি,  হিসেব নিকেশ নাই কোথায় লাভ ক্ষতি। সব ভুলে মন খোলে মধু লেনদেন,  আজ আর কে বলে - আমায় ছাড়েন?  মধু শুধু পিয়ে যায় মাতাল যাদু, উতাল- পাতাল হাওয়ায় দোলে ফুলবধূ। ঝড়ে নামে প্রেমজ্বালা ভোমরার হোলে,  মনখোলা মায়া উঠে ফুলের কোলে।  চোখে জ্বলা আগুন রাঙায় চরম ফাগুন,  এই প্রেম সেই লাগে, দারুণ! দারুণ! আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...

সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান

  জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চুনারুঘাট উপজেলার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। তিনি একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক। তিনি তাঁর বিদ্যালয়কে অনেকদূর এগিয়ে নিয়েছেন উদ্ভাবনী শক্তির মাধ্যমে। ছাত্র- ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, রিডিং দক্ষতা উন্নয়ন ও অভিভাবকদের শিক্ষা সচেতনতা তৈরিতে তিনি ব্যাপক অবদান রাখেন। তিনি একজন ধর্মপরায়ণ ও  নীতিবাদী শিক্ষক হিসেবে সর্ব মহলে পরিচিত। বৃটিশ কাউন্সিল এর টিএমটিইর একজন সদস্য ও দক্ষ ইংরেজি প্রশিক্ষক হিসেবে অনেক অবদান রয়েছে তাঁর।                   গল্প- ববিটার কথা   লেখক - ফখর উদ্দিন মোবারক শাহ  'এই ববি যাহ! যাহ!  তুই আসিস না।' কোনো কিছুতেই পিছু ছাড়ছে না ববি। ম্যাক্স যেখানে যায়, সেখানে ববিটাও। কী স্কুলে, কী প্রাইভেট টিউশন, কী খেলার মাঠ যেখানেই যাবে ম্যাক্স সেখানেই ববিটা উপস্থিত হবে। ওর একটা আচরণ খুবই ভালো -অন্য কাউকে কখনো ডিস্টার্ব করবেনা। এমনকি ভাদ্র মাসেও না। লোকে বলে- ভাদ্র মাসে নাকি ববিরা কামড়ায়। হ্যাঁ, ...

কবি রফিকুল নাজিম সিলেট বিভাগে যে কারণে শ্রেষ্ঠ হলেন

  সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিশিষ্ট সাহিত্যক একবিংশ শতাব্দীর অন্যতম ছন্দের জাদুকর কবি মো রফিকুল ইসলাম ওরফে রফিকুল নাজিম।  প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তিনি নবতর ধ্যানধারণার প্রবক্তা।উপকরণ তৈরিতে তিনি শিক্ষকদের নিয়ে একধাপ এগিয়ে কাজ করেছেন। ইদানিং শুরু করেছেন বাংলা গুরু নামে একটি বিশেষ উদ্ভাবন। এতে শিশুর সাবলীল বাংলা রিডিং দক্ষতা অর্জনের ক্ষেত্রে তিনি নবতর ধারণা ছড়িয়ে দিচ্ছেন শিক্ষকদের কাছে। পত্রিকা সম্পাদনা হিসেবে রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। দেশের বহুল প্রচারিত সংবাদপত্রগুলোতে  তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। লেখকও পাঠক  মহলে তিনি খুব সমাদৃত ব্যাক্তি। তাঁর একটি অনবদ্য উদ্ভাবন হলো আমার স্বপ্ন। এ উদ্ভাবনী আইডিয়াটি তিনি ২০১৭ সালে গ্রহণ করেন। পাঠকদের কাছে তাঁর উদ্ভাবনটি উপস্থাপন করা হলো -  প্রজেক্টঃ #আমার_স্বপ্ন  উদ্ভাবনের সময়ঃ এপ্রিল -২০১৭। উদ্ভাবকঃ মোঃ রফিকুল ইসলাম, সহকারী  উপজেলা শিক্ষা অফিসার, মাধবপুর, হবিগঞ্জ।...

আউটসোর্সিং কর্মচারীদের শাহবাগ অবরোধ : ৯ ঘন্টা যান চলাচল বিঘ্নিত

  চাকুরী সরকারি ও স্থায়ীকরণের দাবীতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত বিভিন্ন দপ্তরে কর্মরত জনশক্তি ১৯অক্টোবর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি মো মাহবুবুর রহমান  আনিস,সাধারণ সম্পাদক  এম এম জীবন। শাহবাগে বিক্ষোভকারী কর্মচারীদের সমর্থন জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।১৫ দিনের মধ্যে দাবি দাওয়া মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণ দাবিতে আন্দোলনকারীরা। আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরের কাছাকাছি। কিন্তু তাকে দেখলে মনে হয়ন...

আগামীকাল মাধবপুর আসছেন ড. আহমদ আবদুল কাদের

  আগামীকাল ১৯ অক্টোবর শনিবার মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া উপলক্ষে এক কর্মী ও সুধী সমাবেশ আগামীকাল ১৯অক্টোবর শনিবার বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস এর মহাসচিব বিশিষ্ট ইসলামিক স্কলার ও অর্থনীতিবিদ অধ্যাপক ড আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী। উপজেলা খেলাফত মজলিস সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ করছেন। এলাকায় সংগঠনের নেতা- কর্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা বিরাজ করছে।  আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অ...

English Language Club এ সদস্য আহবান

  আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে ইংরেজিতে কথোপকথন, গ্রামারে দক্ষতা অর্জন ,সাহিত্য বিষয়ক আলোচনা , নিউজ ও প্রতিবেদন তৈরি, বক্তৃতা প্রদান, IELTS প্রস্তুতি  ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য English Language Club চালু হয়েছে। যারা সদস্য হবেন তাদেরকে অনলাইন ও অফলাইনে সহযোগিতা করা হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি আমাদের সদস্য হতে পারবেন। সদস্য হতে নিচের গুগল ফরমটি পূরণ করুন। ফরম ফিলাপ করুন আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ    English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরের কাছাকাছি। কিন্তু তাকে দেখলে মনে হয়না তাঁর বয়স ত্রিশ - পয়ঁত্রিশ হবে। সদ্য ইউনিভার্সিটি পাশ করা যুবতীর মতো। সৌন্দর্য ও ফিটনেস সচেতন এই মহানায়িকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন তারকার কথা।  চিত্র নায়িকা রোজিন...