সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাকির হোসেনকে গ্রেফতার করেছে মোহাম্দপুর থানা পুলিশ। তাকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডায়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মো: তালেবুর রহমান নিশ্চিত করেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২০০৮ সালে প্রথমবার কুড়িগ্রাম -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালে একই আসন থেকে পূণরায় নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাকির হোসেন ২ জুলাই ১৯৬৬ সালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সামসুল হক এবং মাতার নাম জুলেখা বানু। তার স্ত্রী মোছাঃ সুরাইয়া সুলতানা। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। চিলমারীর থানাহাট এ.ইউ উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক এবং রাজাহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। হাতিবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী পাশ করেন এবং রংপুর আইন মহাবিদ্য...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)