Skip to main content

পঞ্চম শ্রেণির গণিত, পাঠ- ১

 


শিক্ষার্থী বন্ধুরা,তোমাদের জন্য ‘প্রাথমিক গণিত” পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়(গুণ) থেকে আজ কিছু যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরা হলো।

১।গুণ্য কাকে বলে?

উত্তর: যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন,  ৫×৪=২০, এখানে ৫ কে গুণ করা হচ্ছে। তাই ৫ গুণ্য।

২।গুণক কাকে বলে?

উত্তর: যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।যেমন,  ৫×৪=২০, এখানে ৫ কে  ৪ দ্বারা গুণ করা হচ্ছে। তাই ৪ গুণক।

৩।গুণফল কী?

উত্তর: গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন,  ৫×৪=২০, এখানে গুণ্য ৫ কে গুণক ৪ দ্বারা গুণ করায় ফলাফল ২০ হয়েছে। তাই ২০ হল গুণফল।

৪।দুই অংকের সংখ্যাকে কোন দিক থেকে গুণ শুরু করতে হয়?

উত্তর: ডানদিক থেকে।

৫। দুই বা ততোধিক অংকের সংখ্যাকে গুণ করতে হলে  কোন অংককে  প্রথমে  গুণ করতে হয়?

উত্তর: একক স্থানীয় অংকটিকে।

 ৬। গুণের দ্বিতীয় ধাপে দশক স্থানীয় অংকটিকে গুণ করার সময় এককের ঘরটিতে কী বসাতে হয়?

উত্তর: শূণ্য।

৭। কোন সংখ্যাকে ০ দ্বারা গুণ করণে গুণফল কত হবে?

উত্তর: ০ হবে।

৮।৫০০০×০= কত?

উত্তর: ০।

৯।৯৯৯×৯৯ কে কোন পদ্ধতিতে গুণ করলে ভাল হবে?


উত্তর: সহজ পদ্ধতিতে।


১০। ৯৯৯ ×৭৫, এ গুণটি সহজ পদ্ধতিতে করতে হলে রাশিগুলো কীভাবে সাজাতে হবে?


উত্তর: (১০০০-১)×৭৫


ফখর উদ্দিন মোবারক শাহ


অ্যাম্বাসেডর


আইসিটি ফর এডুকেশন


এটুআই পোগ্রাম


 


 


Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...