Skip to main content

পঞ্চম শ্রেণির বাংলা, পাঠঃ ১

 


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো ? আশা করি সবাই ভাল আছো। আজ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 'ফেব্রুয়ারির গান' কবিতার মূলভাব ও শব্দার্থ নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

মূলভাব/ সারাংশ :
উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে একটি স্বরণীয় দিন। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় এ দিনে জীবন দেন দেশের কয়েকজন বীরপুরুষ। সালাম, বরকত, শফিক, জব্বার এবং নাম না জানা অনেক সেদিন মায়ের ভাষার জন্য জীবন দেন। তাঁদের এই মহত্ব ও আত্নত্যাগ স্বরণে কবি ফেব্রুয়ারির গান কবিতাটি রচনা করেন। পাখির কলতান, সাগর-নদীর ঢেউয়ের সুর, পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, শনশন করে বয়ে চলা বাতাস, গাছ-পালা, ফুল-প্রজাপতি ইত্যাদির রয়েছে নিজস্ব কথামালা । এগুলো নিজের সুরে কথা বলে। প্রকৃতিগতভাবেই এদের রয়েছে নিজস্ব ভাষা। মানুষ হিসেবে প্রত্যেকের রয়েছে নিজস্ব মাতৃভাষা। এ ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো তুলনা চলেনা।

এসো এ পাঠ থেকে শব্দাবলির অর্থ জেনে নেই :

মুগ্ধ - বিমোহিত/ আবেগে আপ্লুত
ঊর্মিমালা - ঢেউসমূহ/ঢেউরাশি
স্রোতস্বিনী - নদী
সমুদ্দুর - সমুদ্র, সাগর
বাহার - সৌন্দর্য/ রূপ
প্রকৃতি - মানুষের তৈরি নয় এমন সকল উপাদান/বস্তু
প্রতিধ্বনি - আওয়াজ বা ধ্বনির পাল্টা ধ্বনি 
স্বর্ণলতা - সোনালী রঙের লতা যা পরজীবী হিসেবে বিভিন্ন গাছে জড়িয়ে বেঁচে থাকে।

শহিদ - যাঁরা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছেন।

Comments

সাম্প্রতিক খবর

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি।   তিনি একাধারে শিক্ষক, আবৃত্তিকার, বেতারের  নিয়মিত সঞ্চালক ও লেখক। ২০১১ সালেও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি । তাঁর নেতৃত্বে বিভাগে ২০১৬ সালে সেরা নির্বাচিত হয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝরে পড়া রোধে এ বিদ্যালয়টি ২০১৮ সালে  বিভাগীয় শ্রেষ্ঠ এবং   জাতীয় পর্যায়ে তৃতীয়  স্থান অর্জন করে ২০২২ সালে ।  তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন ২০০৬ সালে।তবে বর্তমান বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালে।ক্রীড়া, কাবিং,সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তাঁর  বিদ্যালয়ের শিশুরা প্রায় ২২ টি পুরস্কার অর্জন করেছে।এ বিদ্যালয়টি ফুটবলে বিভাগের রানার্স আপ এবং শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় সাফল্য ঈর্ষণীয়।  ইনোভেশন শোকেসিং  ২০২৩, ২০২৪ এ বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে শিমুল সুলতানা হেপি জাতীয় পর্যায়ে অংশ নেন এবং  জন...