Skip to main content

Rules of Letter Writing

 


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,


তোমাদের জন্য আজ থাকছে ইংরেজি Informal Letter Writing সম্পর্কে আলোচনা।আমরা জানি,আপনজন, বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিত লোকজনের কাছে এবং দাপ্তরিক কাজে আমরা প্রয়োজনীয় তথ্য বা খবরা-খবর কাগজে লিখে পাঠিয়ে থাকি। লিখিতভাবে তথ্য অথবা ভাব বিনিময়ের এ পদ্ধতিই হলো Letter Writing.


Letter দু’রকম হয়।যথা-

Formal Letter and Informal Letter

Formal Letter:  অফিসিয়াল বা দাপ্তরিক কাজে কোনো কর্মকর্তার কাছে যে চিঠি দেওয়া হয় তাকে Formal Letter বা আনুষ্ঠানিক পত্র বলে।যেমন, কোনো আবেদনপত্র, অভিযোগ, কোন পোগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত বা অফিস আদেশ ইত্যাদি।

Informal Letter:ব্যক্তিগতভাবে বন্ধু-বান্ধব,আত্নীয়-স্বজন ও পরিচিত-অপরিচিত কারো সাথে ভাব,তথ্য বা কুশলাদি বিনিময়ের যে পত্র দেওয়া হয় তাকে Informal Letter বা অনানুষ্ঠানিক পত্র বলা হয়।যেমন,বড় বোনের বিবাহ উপলক্ষে বন্ধুকে নিমন্ত্রণ পত্র, বনভোজনের বর্ণনা দিয়ে পত্র, বাবার কাছে পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পত্র ইত্যাদি।

একটি Informal Letter এর কী কী Parts বা অংশ থাকে  এবং কোন অংশে কী লিখতে হয় তা নিম্নে আলোচনা করা হলো।

Heading:

এ অংশে পত্র প্রেরকের ঠিকানা ও পত্র প্রেরণের সময় উল্লেখ করা হয়।এ অংশ পড়ে বোঝা যায় পত্রটি কোন জায়গা হতে প্রেরণ করা হয়েছে।

Greeting:

এখানে পত্র প্রেরক পত্র গ্রহীতা বা প্রাপককে সম্বোধন করে অভিভাদন বা সালাম জানিয়ে থাকে।যেমন, My dear father/ Dear friend/ Dear mother এরকম সম্বোধন করে Assalamu alaikum.How are you? ইত্যাদি লেখা হয়।


 

Body:

এ অংশে পত্রদাতা মূলবক্তব্য সংক্ষেপে তুলে ধরেন। মূলত: একটি পত্রের আসল তথ্য বা ভাব এখানেই লিপিবদ্ধ থাকে। এখানে প্রদত্ত বক্তব্যের আলোকেই পত্র গ্রহীতা পত্র দাতাকে জবাব বা রিপ্লাই দিয়ে থাকে।

Closing:

এখানে প্রেরক প্রাপকের জন্য দোয়া বা আশীর্বাদ করে পত্রের সমাপ্তি করে থাকে এবং পত্রের উত্তর প্রদানের জন্য অনুরোধ জানায়।

Signature:

Closing   এর নিচে পত্র দাতা তার নাম লিখে বা স্বাক্ষর প্রদান করে থাকে।

Envelope:

এটা হলো একটি কভার যার উপরে প্রয়োজনীয় স্ট্যাম্প লাগাতে হয়।খামের ডানদিকে প্রাপকের পূর্ণ নাম ঠিকানা এবং বামদিকে প্রেরকের পূর্ণ নাম-ঠিকানা লিখতে হয়।বিদেশে প্রেরিত পত্রের ক্ষেত্রে নাম ঠিকানা অবশ্যই ইংরেজি Capital Letter এ লিখতে হয়।


ফখর উদ্দিন মোবারক শাহ

অ্যাম্বাসেডর

আইসিটি ফর এডুকেশন

এটুআই পোগ্রাম


 


 


Comments

সাম্প্রতিক খবর

'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা'

  'রুম টু রীড ' এর ' শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা' 'রুম টু রীড ' একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন  থেকে সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা উন্নয়ন এবং পাঠ্যাভ্যাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে স্বাক্ষরতা কর্মসূচি এবং মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এ সংস্থাটি কাজ করছে। বর্তমানে বিশ্বের ২৯টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংস্থাটি সেসব দেশের মাতৃভাষার স্বাধীন -সাবলীল পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।  ২০০৯ সালে 'রুম টু রীড '  বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এটি বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অন্যতম হলো - বিদ্যালয় ভিত্তিক পাঠাগার স্থাপন ও বইপড়া কর্মসূচি।  শিশুরা নিজের মাতৃভাষায় যাতে পঠন দক্ষতা অর্জন করতে পারে সে লক্ষ্যে 'রুম টু রীড ' ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ নিশ্চিত করছে। পাঠাগার কেন্দ্রিক এ ছাপা সমৃদ্ধ শিখন পরিবেশ দক্ষ পাঠক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে নবীন -প্রবীণ লেখকদের বিভিন্ন গল্...