এক ব্যতিক্রমী সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান মহোদয়। পেনশনের আদেশ পেতে আগে দিনের পর দিন অফিসে যেতে হতো। তিনি উপজেলায় যোগদান করার পর আর তা করতে হয়নি। কাগজপত্র জোগাড় করে পেনশনের আবেদন করে আসলে কয়েকদিনে মিলে যায় ফরওয়ার্ড ও আদেশ। এবার সে আদেশ নিয়ে শিক্ষকের কাছে চলে যাচ্ছেন এ মহানুভব শিক্ষা অফিসার। ২২-৯-২০২২খি: বৃহস্পতিবার সকাল ৯-৫০মিনিটে শাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে করেন মাধবপুর উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান স্যার ও সহ: উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য স্যার এবং রফিকুল ইসলাম স্যার।তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজিত দেব রায় এর নিকট তাঁর অবসরোত্তর ছুটি মঞ্জুরের আদেশ হস্তান্তর করেন। শুরু হলো বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নতুন ইতিহাস।
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)